Trending Now

গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন; আধুনিক প্রযুক্তিতে সার্বক্ষণিক নজরদারি

Date:

​নিজস্ব প্রতিবেদক

​গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ এলাকাসমূহে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলা ও দাঙ্গা দমনে এলাকায় প্রয়োজনীয় সংখ্যক আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি) মোতায়েন করা হয়েছে।

​সোমবার (১৬ নভেম্বর) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাঠপর্যায়ে দায়িত্ব পালনকারী বিজিবি সদস্যদের কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে সর্বোচ্চসংখ্যক সদস্যের বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি ড্রোন প্রযুক্তি ও আধুনিক ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রমের লাইভ ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের বিশেষ মনিটরিং সেল থেকে এসব কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনকৃত বিজিবি সদস্যরা জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্ব পালন করছেন। এ সময় অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে বাহিনীটি।

​দায়িত্ব পালনকালে বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দিচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সর্বোচ্চ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

​দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ও সীমান্ত সুরক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষা এবং জননিরাপত্তা বিধানেও বিজিবি সর্বদা প্রস্তুত রয়েছে। সরকারের অর্পিত যেকোনো দায়িত্ব বিজিবি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে বদ্ধপরিকর বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

গোপালগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

​গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জ জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং...

সিলেটের কানাইঘাট সীমান্তে বিজিবির অভিযানে ৪৮টি বিস্ফোরক, ১০০টি ডেটোনেটর ও ১১টি ফিউজ উদ্ধার

সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী নুনছড়া চা-বাগান এলাকায় বিশেষ অভিযান...

খিলক্ষেত ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক, রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে...

খিলক্ষেত ভূমি অফিসে নবাগত এসিল্যান্ডের যোগদানের পর থেকেই অনিয়ম ও ঘুষ বাণিজ্যের অভিযোগ

​নিজস্ব প্রতিবেদক রাজধানীর ক্যান্টনমেন্ট রাজস্ব সার্কেলের আওতাধীন খিলক্ষেত ভূমি অফিসে...