Trending Now

আইনশৃঙ্খলা রক্ষায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Date:

​নিজস্ব প্রতিবেদক, ঢাকা:

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলায় সর্বমোট ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য মোতায়েন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

​বিজ্ঞপ্তিতে জানানো হয়, মোতায়েনকৃত বাহিনীর মধ্যে গোপালগঞ্জ জেলায় সর্বোচ্চ ২৭ প্লাটুন এবং ঢাকা জেলায় ২৩ প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া চট্টগ্রাম ও গাজীপুর জেলায় ১৫ প্লাটুন করে, নারায়ণগঞ্জে ৬ প্লাটুন, ফরিদপুরে ৩ প্লাটুন এবং ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন সদস্য মোতায়েন রয়েছেন। এর পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি সামাল দিতে আরও ৫ প্লাটুন বিজিবি সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মোতায়েন হওয়া এই সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলাগুলোর গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং স্পর্শকাতর এলাকাগুলোতে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কর্মকাণ্ড প্রতিরোধে তারা সচেষ্ট রয়েছেন।

​মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রাখা হয়েছে। এর অংশ হিসেবে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং আধুনিক ডিভাইসের মাধ্যমে প্রাপ্ত লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

​সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে বিজিবি সদস্যরা পেশাদারিত্ব ও ধৈর্যের সাথে কাজ করে যাচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

জননিরাপত্তা নিশ্চিতে ঢাকা মহানগরীসহ ৭ জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন

​ দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং...

ডিপোটি স্পীকার  ব্যারিস্টার কায়সার কামালের ছোঁয়ায় বদলে যাচ্ছে কলমাকান্দা দুর্গাপুর ও পূর্বধলার যোগাযোগের চিত্র

নিজস্ব প্রতিবেদক‎নেত্রকোণার অবহেলিত জনপদের অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থার আমূল...

নেত্রকোনায় আওয়ামী লীগের তান্ডবের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ, নেতাকর্মীদের ঐক্যবদ্ধের আহ্বান

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের...

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তায় ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

​নিজস্ব প্রতিবেদক, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ...