Trending Now

গাজীপুরে উৎসবমুখর আয়োজনে PayStation-এর ৮ম বর্ষপূর্তি উদযাপিত,গ্রাহক সেবায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার

Date:

গাজীপুর প্রতিনিধি

গ্রাহকের আস্থা ও বিশ্বাসকে পুঁজি করে ডিজিটাল লেনদেন সেবায় নতুন সম্ভাবনার প্রত্যয় নিয়ে গাজীপুরে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে PayStation-এর ৮ম বর্ষপূর্তি।

শনিবার গাজীপুরের ছুটি রিসোর্টে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির ৮ম বর্ষপূর্তি উদযাপন করা হয়। এ উপলক্ষে কেক কাটা, বিনোদনমূলক অনুষ্ঠান ও বিভিন্ন আনন্দঘন কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের অংশগ্রহণে পুরো আয়োজন প্রাণবন্ত হয়ে ওঠে।

বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন PayStation-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ফারুক হোসেন, পরিচালক আসাদুজ্জামান, নির্বাহী পরিচালক তাসমিয়া হোসেনসহ প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০১৮ সালে যাত্রা শুরুর পর থেকেই গ্রাহকদের আস্থা ও বিশ্বাসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করে আসছে PayStation। সময়ের সঙ্গে ডিজিটাল লেনদেনের পরিধি ও চাহিদা বাড়ায় গ্রাহকদের প্রয়োজন অনুযায়ী সেবা সহজ ও আধুনিক করার ওপর গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি।

তারা বলেন, শুধু ব্যবসায়িক কার্যক্রম নয়, গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি আস্থা ও সম্পর্ক তৈরি করাই PayStation-এর অন্যতম লক্ষ্য। ভবিষ্যতেও উন্নত প্রযুক্তির ব্যবহার ও গ্রাহকসেবার মান আরও বাড়িয়ে ডিজিটাল লেনদেনকে সহজ, দ্রুত ও নিরাপদ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বর্ষপূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও গ্রাহকদের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও দৃঢ় হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

তিতাসের জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ:দেশীয় উৎস থেকে গ্যাসের সরবরাহ বৃদ্ধির...

রাজশাহীর বাঘা সীমান্তে বিএসএফ কর্তৃক আটককৃত ৫ বাংলাদেশিকে ফেরত আনল বিজিবি

সংলাপ রিপোর্ট রাজশাহীর বাঘা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ...

খিলক্ষেতে ইয়াবা তৈরির কারখানা আবিষ্কার: বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতার১

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:‎রাজধানীর খিলক্ষেত থানা এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা...

দেড় মাস পর জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ বৃদ্ধি: শিল্পে মিলছে স্বস্তি

​দৈনিক সংলাপ প্রতিবেদ ​টানা দেড় মাসেরও বেশি সময় তীব্র গ্যাস...