Trending Now

পূর্বধলার প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আহমদ হোসাইন পীর সাহেব আর নেই

Date:

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি:

নেত্রকোনার পূর্বধলা উপজেলার জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলা’র প্রিন্সিপাল ও প্রখ্যাত আলেমে দ্বীন মাওলানা আহমদ হোসাইন পীর সাহেব ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্নাইলাইহি রাজিউন)। আজ শুক্রবার (৩ এপ্রিল) ভোরে উপজেলার হোগলা ইউনিয়নের দামপাড়া গ্রামের নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৬ বছর।পারিবারিক সূত্রে জানা গেছে, মাওলানা আহমদ হোসাইন পীর সাহেব দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হৃদরোগ ও বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। সম্প্রতি শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহের নেক্সাস হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে অবস্থার আরও অবনতি হওয়ায় চিকিৎসকদের পরামর্শে তাঁকে বাড়িতে নিয়ে আসা হয় এবং আজ ভোরে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি ৭ ছেলে ও ৪ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ শুক্রবার বিকেল ৫:৩০ মিনিটে সেহলা মাদ্রাসা মাঠে জানাজা শেষে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নেত্রকোনা-৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা, উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আবু তাহের তালুকদার, সাবেক সভাপতি আলহাজ্ব বাবুল আলম তালুকদার, সদস্য সচিব এএসএম শহীদুল্লাহ ইমরান, ‘আজকের আরবান’-এর প্রকাশক ও সম্পাদক সৈয়দ আরিফুজ্জামান মাসুম, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো. জায়েজুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নোমান শাহরিয়ার পূর্বধলাা রিপোর্টাস ক্লাবের আহবায়ক সাইদুল ইসলাম ও সাবেক সভাপতি হাবিবুর রহমান ক্লাবটির উপদেষ্টা ইসমাঈল হোসেন খোকন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। উনার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইমরান ছিদ্দিকি রুবেল ।

মাওলানা আহমদ হোসাইন শিক্ষা জীবনে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয় ও ঘাগড়া দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়াশোনার পর ধর্মীয় শিক্ষার দিকে ধাবিত হন। তিনি সেহলা মাদ্রাসা, বালিয়া মাদ্রাসা এবং সোহাগী মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস সম্পন্ন করেন। কর্মজীবনে তারাকান্দার টিলাটিয়া মাদ্রাসায় শিক্ষকতা শেষে তিনি জামিয়া ক্বাওমীয়া দারুল উলুম সেহলায় যোগ দেন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি উক্ত প্রতিষ্ঠানের প্রিন্সিপাল ও প্রধান শায়খুল হাদিস হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি ময়মনসিংহের বড় মসজিদের সাবেক পেশ ইমাম মাওলানা ফয়জুর রহমান (রহ.)-এর কাছ থেকে খেলাফত লাভ করেন। সারা দেশে তাঁর হাজার হাজার শিক্ষার্থী ও মুরিদ রয়েছেন। এছাড়া তিনি বাংলাদেশ খেলাফত আন্দোলনের রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। সর্বজন শ্রদ্ধেয় এই প্রবীণ আলেমের মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...