Trending Now

সংসদে দেশ ও জাতির অধিকার নিয়ে কথা বলতে চাই: অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু

Date:

নিজস্ব প্রতিবেদক

দেশের আপামর নারী-পুরুষের অধিকার রক্ষা এবং জাতীয় সংসদে গণমানুষের কণ্ঠস্বর হওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গাজীপুর মহানগরের সক্রিয় সদস্য এবং জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি পদপ্রার্থী হিসেবে তিনি এই অঙ্গীকার করেন।

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা ও শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতেই মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াসহ সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু তার বক্তব্যে বলেন, “আমি এ দেশের অবলা নারীদের পাশে আছি এবং তাদের ভাগ্য উন্নয়নে কাজ করতে চাই। তবে কেবল নারী নয়, নারী-পুরুষ নির্বিশেষে দেশ ও জাতির বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখাই আমার মূল লক্ষ্য। আমি জাতীয় সংসদে এ দেশের সাধারণ মানুষের প্রতিটি সমস্যার কথা তুলে ধরতে চাই।”

অনুষ্ঠানে থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মহিলা নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শহীদদের অসামান্য অবদানের কথা সশ্রদ্ধচিত্তে স্মরণ করেন এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। মহান স্বাধীনতা দিবসের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বর্তমান প্রজন্মকে দেশপ্রেমে আত্মনিয়োগ করারও আহ্বান জানানো হয় অনুষ্ঠানে।

পরিশেষে, দল-মত নির্বিশেষে দেশ ও জাতির সমৃদ্ধির লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর ও ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...