আনোয়ার হোসেন শাহীনঃ
ময়মনসিংহের গৌরীপুরে গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) দিনব্যাপী আয়োজিত কর্মসূচির মধ্যে ছিল কেক কাটা,বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা।
বেলা ১১ টায় কালিপুর থানা সংলগ্ন ঐক্য ফোরামের কার্যালয় থেকে বনাঢ্য র্র্যালী শুরু হয়ে শহর প্রদক্ষিন করে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এসে শেষ হয়। পরে বেলা ১১.৩০ মিনিটে কমপ্লেক্স ভবনের হলরুমে আলোচনা সভা সভাপতিত্ব করেন গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি শাহজাহান কবির হিরা এবং সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এইচ টি তোফাজ্জল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব হাফেজ আজিজুল হক, যুগ্ম আহ্বায়ক শামছুল হক শামছু ও এস এম দুলাল, সাংবাদিকঐক্য ফোরামের প্রতিষ্টাকলীন সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, পৌর বিএনপির সদস্য সচিব রমজান হোসেন খান জুয়েল, উপজেলা জামায়াতের আমির মওলানা বদরুজ্জামান,সেক্রেটারী আবু ইউসুফ,উত্তর জেলা ছাত্রদলের সভাপতি নুরুজ্জামান সোহেল।
এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার মন্ডল, প্রেসক্লাবের আহ্বায়ক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ রইছ উদ্দিন, প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির, সাংবাদিক ঐক্য ফোরামের সহ-সাধারণ সম্পাদক শামীম খান, দৈনিক আমার দেশ উপজেলা প্রতিনিধি কামাল হোসেনসহ স্থানীয় সাংবাদিক নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শেষপর্বে ৬টি ক্যাটাগরিতে গুণীজন সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধিতদের মধ্যে রয়েছেন— জুলাই আন্দোলনের শহীদ জুবায়েরের বাবা আনোয়ার হোসেন, শহীদ বিপ্লবের বাবা বাবুল মিয়া, শহীদ নুরে আলম সিদ্দিকীর বাবা আব্দুল হামিদ।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে আব্দুস ছাত্তার মন্ডল ও আব্দুল হান্নান,
সাহিত্য ক্ষেত্রে (মরণোত্তর) আজম জহিরুল ইসলাম, কাজী এম এ মোনায়েম সাংবাদিকতায় প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির ও সাংবাদিক হলি সিয়াম শ্রাবণ,
সমাজসেবায় ডাঃ আব্দুল মান্নান(মরণোত্তর), ডাঃ এ কে এম মুকতাদিরও সফল উদ্যোক্তা হিসেবে হারুণ মিয়া।



