Trending Now

ডিএসইতে পিই রেশিও কমেছে ১.২৫ শতাংশ

Date:

ডেস্ক রিপোর্ট : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (২৪ থেকে ২৮ নভেম্বর) পর্যন্ত সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। আলোচ্য সময়ে ডিএসইর পিই রেশিও কমেছে ১.২৫ শতাংশ। শনিবার (৩০ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইর পিই রেশিও ছিল ৯.৬৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৫১ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.১২ পয়েন্ট বা ১.২৫ শতাংশ কমেছে।

এর আগের সপ্তাহের (১৭ থেকে ২১ নভেম্বর) শুরুতে ডিএসইর পিই রেশিও  ছিল ৯.৮৩ পয়েন্টে। আর সপ্তাহ শেষে তা অবস্থান করছে ৯.৬৩ পয়েন্টে। ফলে সপ্তাহের ব্যবধানে ডিএসইর পিই রেশিও ০.২০ পয়েন্ট বা ২.০৩ শতাংশ কমেছিল।

খাতভিত্তিক পিই রেশিওগুলোর মধ্যে- মিউচুয়াল ফান্ড খাতে ৩.২৫ পয়েন্টে, জ্বালানি ও বিদ্যুৎ খাতে ৫.২৯ পয়েন্টে, ব্যাংক খাতে ৬.৪৩ পয়েন্টে, সেবা ও আবাসন খাতে ১০.৫১ পয়েন্ট, প্রকৌশল খাতে ১০.৯২ পয়েন্টে, টেক্সটাইল খাতে ১০.৯৯ পয়েন্টে, ওষুধ ও রসায়ন খাতে ১১.১২ পয়েন্টে, টেলিযোগাযোগ খাতে ১২.৬০ পয়েন্টে, আর্থিক খাতে ১২.৬৯ পয়েন্টে, সাধারণ বিমা খাতে ১৩.৫১ পয়েন্টে, খাদ্য ও আনুসঙ্গিক খাতে ১৩.৭৬ পয়েন্টে, সিমেন্ট খাতে ১৪.২৭ পয়েন্টে, বিবিধ খাতে ১৬.৯২ পয়েন্টে, আইটি খাতে ১৮.৯৪ পয়েন্টে, পেপার ও প্রিন্টিং খাতে ২৫.৪০ পয়েন্টে, ট্যানারি খাতে ৩৫.৬৫ পয়েন্টে, ভ্রমণ ও অবকাশ খাতে ৬১.৯৪ পয়েন্ট, পাট খাতে ৭৭.৮৯ পয়েন্টে এবং সিরামিক খাতে ৮৩.৪০ পয়েন্টে অবস্থান করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...