Trending Now

রোনালদোর জোড়া গোলে আল নাসরের জয়

Date:

ক্রিড়া ডেস্ক : ক্রিস্টিয়ানো রোনালদো কোথায় গিয়ে থামবেন? ম্যাচের পর ম্যাচ তার গোল করে যাওয়া এই প্রশ্নের জন্ম দিয়েছে স্বাভাবিকভাবেই। প্রতি ম্যাচেই গোলের দেখা পাচ্ছেন এই তারকা। ধারাবাহিকতা বজায় রেখে সৌদি প্রো লিগে জোড়া গোলে আবারও দলকে জেতালেন রোনালদো। দামাকের বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে আল নাসর।

শুক্রবার (২৯ নভেম্বর) ঘরের মাঠে ম্যাচের প্রথমার্ধের সপ্তদশ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে নেন রোনালদো। এরপর দ্বিতীয়ার্ধের ৭৯তম মিনিটে সতীর্থের পাসে কাছ থেকে শটে দ্বিতীয় গোলটি করেন পর্তুগিজ তারকা। রোনালদোর গোলসংখ্যা এখন ৯১৫টি।

প্রো লিগে আগের ম্যাচেই হারের স্বাদ পেয়েছিল আল নাসর। এবার ফিরলো জয়ের ধারায়। এই ম্যাচ জিতে ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে আছে তারা। ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে আল হিলাল দুইয়ে, ৩০ পয়েন্ট নিয়ে আল-ইত্তিহাদ শীর্ষে আছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...