তথ্যমন্ত্রীর ব্যক্তিগত সহকারী হলেন অনিক সরদার: মনিরুল ইসলাম মাসুমের অভিনন্দন
সংলাপ রিপোর্ট
মাননীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন-এর ব্যক্তিগত সহকারী (পিএ) হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ অনিক সরদার। তার এই সাফল্যে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গণঅধিকার পরিষদ ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক সংলাপ পত্রিকার সহ সম্পাদক মনিরুল ইসলাম মাসুম।
এক অভিনন্দন বার্তায় মনিরুল ইসলাম মাসুম বলেন, “প্রিয় ভাই মোহাম্মদ অনিক সরদারের এই সাফল্যে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত আনন্দিত। তার এই নতুন পথচলায় আমার পক্ষ থেকে নিরন্তর দোয়া ও শুভকামনা রইল। আমি বিশ্বাস করি, অনিক তার মেধা ও শ্রম দিয়ে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন।”
অনিক সরদার এবং তার নিজের শেকড়ের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, “অনিক আমার অত্যন্ত প্রিয় এবং পছন্দের মানুষ। আমরা দুজনেই বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া অঞ্চলের সন্তান। আমাদের এলাকার দুই কৃতি সন্তানের এই পথচলা গৌরবের। ভালোবাসার এই বন্ধন অটুট থাকুক।”
উল্লেখ্য, মোহাম্মদ অনিক সরদার তথ্য ও সম্প্রচার মন্ত্রীর ব্যক্তিগত সহকারী হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকেই বিভিন্ন মহল থেকে প্রশংসিত হচ্ছেন। তার এই নতুন যাত্রা সফল হোক—এমনটাই প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা।
Date:



