Trending Now

খিলক্ষেত প্রেসক্লাবে যথাযোগ্য মর্যাদায়২৫ তম ইফতার মাহফিল অনুষ্ঠিত সম্পন্ন

Date:


সংলাপ রিপোর্ট

খিলক্ষেত প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
হইছে। ২৫ রমজান,তাং১৫/ ৩/২৬/ সাল পবিত্র মাহে রমজান উপলক্ষে রাজধানীর খিলক্ষেত প্রেসক্লাব-এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে খিলক্ষেত এলাকার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। এক আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এই ইফতার মাহফিলে উপস্থিত সবাই দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন খিলক্ষেত প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি হাবিব সরকার স্বাধীন, সাধারণ সম্পাদক আরমান চৌধুরী, সহ-সভাপতি ওমর ফারুক মিল্লাত, সহ সভাপতি ফারহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রোমান সাঞ্জু, দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন। সাংবাদিক আব্দুর রাজ্জাক, বিপ্লব হোসেন, মোহাম্মদ নুরু, জাহিদ আহমেদ, কাওলার দাদাভাই এবং অন্যান্য সংবাদকর্মী ও নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, পবিত্র রমজান মাস আত্মশুদ্ধি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাস। এই মাসে একসঙ্গে ইফতার আয়োজনের মাধ্যমে পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্য আরও সুদৃঢ় হয়। সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যেই এই ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলেও তারা উল্লেখ করেন।ইফতার পূর্বে দেশ ও জাতির শান্তি, উন্নতি এবং সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন।আয়োজকরা জানান, প্রতিবছরের মতো এবারও রমজান মাসে সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণে এই ইফতার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
খিলক্ষেত প্রেসক্লাব প্রাঙ্গণে অত্যন্ত উৎসবমুখর ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বার্ষিক ইফতার অনুষ্ঠান কার্যক্রম শুরু, দেশের প্রথিতযশা সাংবাদিক, সম্পাদক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন।
​অনুষ্ঠানের শুরুতে উপস্থিত সুধীজন একে অপরের সাথে কুশল বিনিময় করেন এবং সাংবাদিকতার মানোন্নয়ন ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ইফতারের আগ মুহূর্তে দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
​আয়োজক কমিটি জানায়, প্রতি বছরের মতো এবারও আমারা সফল হয়েছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...