Trending Now

১১ জেলায় বন্যা: উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় মাঠে বিজিবি

Date:

সংলাপ রিপোর্ট

দেশের বিভিন্ন অঞ্চলে সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মানুষের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তায় দেশজুড়ে সক্রিয় ভূমিকা পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাদুর্গত ১১টি জেলায় বিজিবির জোরালো উদ্ধার তৎপরতা, ত্রাণসামগ্রী ও চিকিৎসা সহায়তা কার্যক্রম শুরু হয়েছে।

জেলাগুলো হলো— বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, নেত্রকোনা ও জামালপুর।

বিজিবি সদর দপ্তর জানায়, প্রতিকূল আবহাওয়া ও বন্যার তীব্র স্রোত উপেক্ষা করে পানিবন্দি মানুষকে স্পিডবোট ও ট্রলারের সাহায্যে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিচ্ছেন বিজিবি সদস্যরা। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ এবং অসুস্থ ব্যক্তিদের সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পুনর্বাসন করা হচ্ছে।

উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্গত এলাকায় বিজিবির পক্ষ থেকে শুকনো ও রান্না করা খাবার এবং বিশুদ্ধ পানি বিতরণ করা হচ্ছে। এছাড়া, আকস্মিক বন্যায় পানিবাহিত রোগ প্রতিরোধে এবং আহতদের জরুরি সেবা দিতে গঠন করা হয়েছে বিজিবির বিশেষ মেডিকেল টিম। দুর্গম এলাকাগুলোতে ভ্রাম্যমাণ চিকিৎসার মাধ্যমে ওষুধ ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া হচ্ছে।

সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে এবং জীবন-সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবির এই মানবিক কার্যক্রম পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...