Trending Now

হবিগঞ্জে পাওনা টাকার জের ধরে একজনকে কুপিয়ে হত্যা

Date:

হবিগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের বানিয়াচংয়ে মাছের ৫০০শত টাকা পাওনার জের ধরে শাহাবুদ্দিন ওরফে(লকুস) নামের একজনকে হত্যা করেছেন প্রতিপক্ষের লোকজন। নিহত ব্যক্তির হলো বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের আলীম উদ্দিনের পুত্র শাহাবুদ্দিন উরফে(লকুস)মিয়া(৩৫)। 

পুলিশ প্রশাসন ও এলাকাবাসী সূত্রে জানাযায়, গতকাল শনিবার (১২অক্টোবর) বিকালে একই ইউপি’র ও এলাকার শুকুর আলীর পুত্র রাফিজুল ইসলাম ও তৌহিদুল ইসলামের সাথে মাছ বিক্রির পাওনা ৫০০শত টাকা নিয়ে নিহত ব্যক্তির চাচাতো ভাইদের সাথে সাফির উদ্দিন, জালাল উদ্দিন ও শাহাব উদ্দিন(৩৫)এর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। উক্ত ঘটনাকে কেন্দ্র করে(১৩অক্টোবর) রবিবার দুপুর আনুমানিক ১২টার দিকে পাওনা টাকা নিয়ে ধন্দের চাচাতো ভাই শাহাব উদ্দিন(৩৫)মাছ শিকার করে বাড়ি ফেরার পথে মন্দরী ইউনিয়ন এর ৭নং ওয়ার্ডের পূর্ব পারার রাস্তায় হাফিজুল,তৌহিদুল ইসলামগং দা দিয়ে কুপায় ও অন্যান্যা অস্ত্র দিয়ে শাহাবুদ্দিন এর উপর হামলা করে গুরুতর আহত করে।

খবর পেয়ে শাহাবুদ্দিনের আত্নীয়-স্বজনগন ঘটনাস্থলে এসে আহত শাহাব উদ্দিনকে উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় শাহাবুদ্দিন এর মৃত্যু হয়।

এদিকে শাহাবুদ্দিন এর মৃত্যুর সংবাদটি গ্রামের মধ্যে ছড়িয়ে পড়লে উভয়ের লোকজনের মধ্যে আতংক ও উপ্তত্ব বিরাজ করার খবর পাওয়া যায়। যেকোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনাসহ বাড়িঘর ভাংচুর লুটপাট করার সম্ভবনা রয়েছে বলেও জানান এলাকাবাসী।খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ সেখানে চলে যায়।

এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি(তদন্ত)কবির হুসেন এর সাথে রাত ৮টা ৩৪মিনিটে মুঠোফোনে যোগাযোগ করা হলে এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমি নিজে পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়েছিলাম। এবং লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে আমাদের পুলিশ রয়েছে।

এখনো এই হত্যাকান্ডের বিষয়ে কোন অভিযোগ পাই নাই। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

সর্বশেষ রাত ১০টা পর্যন্ত নিহত শাহাবুদ্দিনের লাশ হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে রয়েছে বলেও প্রতিবেশীদের কাছ থেকে খবর পাওয়া যায়। তবে এই ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে,যেকোনো মুহূর্তে উভয় পক্ষের পক্ষের মধ্যে সংঘর্ষ হতে পারে বলেও জানিয়েছে এলাকাবাসী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...