Trending Now

লক্ষ্মীপুরে সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস বিস্ফোরণে নিহত ৩

Date:

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরে সিএনজি ফিলিং স্টেশনে বাসে গ্যাস ভরার সময় বিস্ফোরণে তিনজন নিহত হয়েছে।রোববার (১৩অক্টোবর) রাতে লক্ষ্মীপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের গ্রীনলিফ সিএনজি ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে

স্থানীয়রা জানান ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে। এর বাহিরে অন্তত ১০ জন আহত হয়েছে, তাদের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন- হৃদয় (১৯), ইউসুফ (৩২) ও সুজন (২৫)। হৃদয় লক্ষ্মীপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের রাজিবপুর গ্রামের সিরাজের ছেলে। ইউসুফ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মধ্য বাঞ্চানগর গ্রামের সুজা মিয়ার ছেলে, আর সুজন সদর উপজেলার চরমনসা গ্রামের বট্টু মিয়ার ছেলে।

জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জয়নাল আবেদীন বলেন, আহতদের লক্ষ্মীপুর ও ঢাকার বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...