Trending Now

হজ করছে মানুষ, পথ দেখাচ্ছে রোবট

Date:

আগামী সোমবার থেকেই শুরু হচ্ছে পবিত্র হজ। হজযাত্রীদের দিকনির্দেশনা দিতে এবারও বেশ কিছু রোবট মোতায়েন করেছে সৌদি কর্তৃপক্ষ। পবিত্র কাবাঘরের আঙিনায় কিং আব্দুল আজিজ কমপ্লেক্সের সামনেও দেখা যাচ্ছে এমনই একটি রোবট।

কিসওয়া (বিশেষ কালো কাপড় যা দিয়ে কাবাঘর আচ্ছাদিত করা হয়) গায়ে রোবটটি হজযাত্রীদের স্বাগত জানাচ্ছে। এছাড়া হজযাত্রীদের বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনাও দিচ্ছে। 

গাল্ফ নিউজের এক প্রতিবেদন মতে, রোবটটি কমপ্লেক্সটির বিভিন্ন পণ্য নিয়ে আরবিতে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছে। এটি বিশ্বের ১১টি ভাষায় যোগাযোগ করতে পারে। ভাষাগুলো হলো: আরবি, ইংরেজি, ফ্রেঞ্চ, রুশ, ফার্সি, তার্কিশ, চাইনিজ, বাংলা ও হাউসা ইত্যাদি। 

চলতি বছরের হজকে সামনে রেখে সৌদি আরবের মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনায় মসজিদে নববিতে বসানো হয়েছে অত্যাধুনিক প্রযুক্তিনির্ভর টাচস্ক্রিন রোবট।

মক্কা মসজিদুল হেরাম ঘিরে বায়তুল্লাহ কাবার প্রাঙ্গন ও মদিনা মনোয়ারায় হজযাত্রীদের জন্য বিশ্বের ১১ ভাষায় তাৎক্ষণিক অনুবাদ সেবা দেবে চার চাকার এ রোবটগুলো।

এছাড়া রোবটগুলো বিভিন্ন স্মার্ট পরিষেবা প্রদান করবে। এগুলো হলো: জীবাণুমুক্তকরণ, আচার-অনুষ্ঠান সম্পর্কে দর্শনার্থী ও তীর্থযাত্রীদের গাইড করা এবং প্রশ্নের উপর ফতোয়া (ধর্মীয় আদেশ) প্রদান করা।

সৌদি জেনারেল প্রেসিডেন্সি ফর অ্যাফেয়ার্স জানিয়েছে, এই মাসের হজ যাত্রার আগে ১১টি রোবট পবিত্র কাবায় অবস্থিত গ্র্যান্ড মসজিদে জীবাণুমুক্তকরণের কাজে ব্যবহার করা হয়েছে।­­ রাষ্ট্রীয় সংবাদসংস্থা জানিয়েছে, কোনো মানুষের সহায়তা ছাড়াই রোবটগুলো আট ঘণ্টা কাজ করতে পারবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...