Trending Now

সূচকের উত্থান, বেড়েছে লেনদেন

Date:

ডেস্ক রিপোর্ট : ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (ডিএসই-সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সূচকের উত্থানে মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। এ দিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন বেড়েছে। তবে উভয় পুঁজিবাজারে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, দিন শেষে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ১৭.৫৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৭৭৭ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ১৪.৩০ পয়েন্ট বেড়ে ১ হাজার ২৮৮ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১২.৪৮ পয়েন্ট বেড়ে ২ হাজার ১০৯ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৫টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৯৩টি কোম্পানির, কমেছে ২৬২টির এবং অপরিবর্তিত আছে ৪০টির।

ডিএসইতে এদিন মোট ৭১৮ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৬৭৪ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

অন্যদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স সূচক ২.৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯ হাজার ৭৭১ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১০.৯২ পয়েন্ট কমে ১৬ হাজার ১৭৫ পয়েন্টে, শরিয়া সূচক ৩.৭৮ পয়েন্ট বেড়ে ১ হাজার ৪৯ পয়েন্টে এবং সিএসই৩০ সূচক ৮.২৩ পয়েন্ট বেড়ে ১২ হাজার ৯৩৯ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ২৪২টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে ৬৯টি কোম্পানির, কমেছে ১৪৮টির এবং অপরিবর্তিত আছে ২৫টির।

দিন শেষে সিএসইতে ১২ কোটি ৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১১ কোটি ১৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...

টেকনাফে বিজিবির অভিযানে শতাধিক আইইডি বোমা তৈরির সরঞ্জাম, অস্ত্র-গোলাবারুদসহ ২ জন আটক

​সংলাপ রিপোর্ট বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কক্সবাজারের টেকনাফ উপজেলার...