Trending Now

কেন্দুয়ায় হামলা, ভাংচুর ও লুটপাটের অভিযোগ

Date:

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের অভিযোগ। সোহেল মিয়ার নেতৃত্বে আমিনুল ইসলাম ছোটন, সেলিম মিয়া, মানিক মিয়া,বাবুল মিয়া, মান্নান মিয়া গংরা এই হামলা,ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটনায় বলে অভিযোগ করে মোঃ আব্দুল্লাহ হোয়াটসঅ্যাপে জানান , আমার বসত ঘরে লুট করা মালামাল যার মূল্য ১২ লক্ষ, বাড়িতে স্ত্রীর শপিং সেন্টারের মালামাল ১০ লক্ষ, ঘর থেকে অলঙ্কার লুট করা মূল্য ৩ লক্ষ, নগদ ১ লক্ষ বিশ হাজার এবং আমার আনুমানিক ১৫ লক্ষ টাকার হাফ বিল্ডিং ঘর ও দরজা ভাঙচুর করেছে এবং দরজা জানালা খোলে নিয়েছে। আমার ছোট ভাইয়ের ঘরের আসবাবপত্র সব লুটে নিয়েছে যার মূল্য ৩ লক্ষ,সব মিলিয়ে প্রায় ৪০ লক্ষ টাকার ক্ষতিসাধন হয়েছে ।

সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের দিগর সহিলাটি গ্রামের মৃত হোসেন আলীর ছেলে মোঃ আব্দুল্লাহ ও তার ভাইয়ের বাড়িতে হামলা, ভাংচুর ও ব্যাপক লুটপাটের ঘটনা ঘটেছে । হাফ বিল্ডিং বসত ঘর, হাফ বিল্ডিং শপিং সেন্টার ও টিনের বসত ঘরে যৌথভাবে হামলা ও ব্যাপক ভাংচুরের চিহ্ন রয়েছে অজস্র । হামলা, ভাংচুর ও লুটপাটের বিষয়ে জানতে চাইলে বাড়িতে থাকা নিহত তাজুল ইসলামের মেয়ের জামাই তরিকুল ইসলাম ও আখতারুজ্জামান বলেন, ঘটনার দিন বাড়িতে কেউ ছিলেন না । ঐ সব ওরা নিজেরাই করেছে ।

এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, এখনো পর্যন্ত কোন অভিযোগ পাইনি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ।

উল্লেখ্য গত ১৬সেপ্টেম্বর দীর্ঘদিনের জমি সংক্রান্ত জেরে তাজুল ইসলামের গং ও লেহাজ/আব্দুল্লাহ গং দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত হন তাজুল ইসলাম (৬০)। পরে ১৭সেপ্টেম্বর ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করলে প্রতিপক্ষ আব্দুল্লাহ ও তার ভাইয়ের ফাঁকা বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...