Trending Now

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ যুবক আটক

Date:

সংলাপ প্রতিবেদক : বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে সিরাজগঞ্জে অভিযান চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেন (২১) নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১২ সদস্যরা। এ সময় মাদক ক্রয়-বিক্রির কাজে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়েছে।কাওয়ার হোসেন কুমিল্লা জেলার দেবিদ্বার থানার মির্জানগর গ্রামের ইকবাল হোসেনের ছেলে।

সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১২ এর কোম্পানী কমান্ডার (স্কোয়াড্রন লিডার) মোহাম্মদ ইলিয়াস খান।বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে সোমবার রাত আড়াইটার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার সামনে রাস্তার উপরে অস্থায়ী চেক পোষ্ট বসিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ঢাকা মেট্রো-ন-১২-২৬১৮

একটি হলুদ রংয়ের পিকআপে তল্লাশি চালিয়ে ৫১ কেজি গাঁজাসহ কাওছার হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। উদ্ধারকৃত আলামতসহ মাদক কারবারীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...