Trending Now

রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি: প্রধানমন্ত্রী

Date:

সংলাপ প্রতিবেদক : দেশের প্রতিটি আন্দোলন সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান স্মরণ করে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুরে গণভবনে প্রবাসী আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘স্বাধীনতা, সংগ্রামে বিশ্ব জনমত সৃষ্টিতে প্রবাসীরা বিরাট অবদান রাখেন। প্রতিটি আন্দোলন সংগ্রাম, মুক্তিযুদ্ধে প্রবাসীদের বিরাট অবদান রয়েছে। সেটা ছাড়াও আবার স্বাধীন বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি।’

‘প্রবাসীরা আমাদের স্বাধীনতা সংগ্রামে, যেকোনো আন্দোলনে অবদান রেখেছেন। যখন বাংলাদেশে মার্শাল ল জারি হয় আমরা যখন কাজ করতে পারি না, তখন প্রবাসীরা প্রতিবাদ জানান। আপনারা আন্দোলন সংগ্রাম করেন। জনমত সৃষ্টি করেন। এটা আমাদের জন্য বিরাট শক্তি।’

তিনি বলেন, ‘৭ জানুয়ারি যে নির্বাচনটা হয়ে গেছে, সব থেকে আমি জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। কারণ এই জনগণই স্বতস্ফুর্তভাবে ভোট দিতে এসেছে। বিএনপি যখন নির্বাচনে আসবে না, কেউ যাতে নির্বাচনে না আসে, কেউ যেনো ভোট না দেয় এর জন্য লিফলেট বিতরণ শুরু করলো, এই লিফলেট বিতরণের পরে ঘটনা উল্টো হয়ে গেলো, মানুষজন আরও উৎসাহিত হলো, আমাদের ভোট দিতেই হবে।’

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আয়োজনে সরকারের যে প্রতিশ্রুতি ছিলো তা পুনর্ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ‘একটা সুষ্ঠু নির্বাচন হয়েছে। এবারের নির্বাচন কমিশন একটা আইনের মাধ্যমে হয়েছে। নির্বাচনে কোনো রকম দুর্ঘটনা যেনো না ঘটে, একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন যাতে হয় সেই প্রচেষ্টা আমাদের ছিলো। যার কারণে একের পর এক নির্বাচনের সংস্কার আমরা নিয়ে আসি। কারণ সেনা শাসকরা যখন একের পর এক ক্ষমতা দখল করে তখন তারা নির্বাচনে ভোট কারচুপি করাটা শুরু করেছিলো। সেই জায়গা থেকে মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়া সেই আন্দোলন সংগ্রামটাই আমরা করেছি।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...