Trending Now

সাতক্ষীরায় আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা

Date:

মিহিরুজ্জামান সাতক্ষীরাঃ প্রতিবন্ধী ব্যক্তিদের সাথে সম্মিলিত অংশগ্রহণ, নিশ্চিত করবে এসডিজি অর্জন এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯ টায় জেলা প্রশাসন, জেলা সমাজ সেবা অধিদপ্তর, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান সমূহের আয়োজনে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো.রোকনুজ্জামান। আলোচনা সভায় জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ কুমার নাথ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন।

এ সময় বক্তব্য রাখেন,সহকারী কমিশনার এস এম আকাশ, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল, সাতক্ষীরা শহর সমাজ সেবা অফিসার মিজানুর রহমান, ডাঃ হাবিবুর রহমান, জেলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সভাপতি মো.আবুল কালাম, সুইড খাতিমুন্নেছা হানিফ লস্কর বুদ্ধিপ্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.রফিকুল ইসলাম। এ সময় জেলা শিল্পকলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, রিসোর্স শিক্ষক আব্দুস সামাদ,ঋশিল্পীর ডাইরেক্টর ইনচার্জ সেলিমুল ইসলাম, রিসোর্স শিক্ষক মো.আব্দুস সামাদ, নবদিগন্ত সংস্থার নির্বাহী পরিচালক বজলুর রহমা, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক সভা রঞ্জন।

উল্লেখ, ৩২ তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস ও ২৫ তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে সাতক্ষীরায় ৪ টি হুইল চেয়ার বিতরণ করা হয়।

এ সময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়। তারা এখন কর্মজীবী হয়ে জিবীকা নির্বাহ করছে। তাদের বোঝা মনে না করে সম্পদ হিসেবে গ্রহণ করলে তারা দেশের সম্পদে পরিণত হবে।সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সদর সমাজ সেবা অফিসার শেখ সহিদুর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...