Trending Now

সরকারি চাকরির মেয়াদ শেষে অবসরে পুলিশের তিন শীর্ষ কর্মকর্তা

Date:

সংলাপ রিপোর্ট

সরকারি চাকরির মেয়াদ শেষ হওয়ায় পুলিশের ঊর্ধ্বতন তিন কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে অবসরে গিয়েছেন। অবসরপ্রাপ্ত কর্মকর্তারা হলেন— অতিরিক্ত আইজিপি রেজাউল করিম মল্লিক, সাবেক সিআইডি প্রধান ছিবগাত উল্লাহ এবং ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি মো. আবুল খায়ের। গত মঙ্গলবার (৩০ জুন) শেষ কর্মদিবস শেষে নিজ নিজ ইউনিট থেকে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিদায় নেন।

অবসরে যাওয়া কর্মকর্তাদের মধ্যে ছিবগাত উল্লাহ সর্বশেষ পুলিশ সদর দপ্তরের ডেভেলপমেন্ট শাখার অতিরিক্ত আইজিপি হিসেবে কর্মরত ছিলেন। এর আগে তিনি পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান হিসেবেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, চলতি বছরের ৪ জুন অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পান রেজাউল করিম মল্লিক। সে সময় তিনি ঢাকা রেঞ্জের ডিআইজি হিসেবে দায়িত্বরত ছিলেন। পদোন্নতির পর একই পদে বহাল থাকা অবস্থায় চাকরির মেয়াদ শেষে তিনি অবসরে গেলেন। এছাড়া বিদায়ী কর্মকর্তা মো. আবুল খায়ের সর্বশেষ ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুলের (টিডিএস) ডিআইজি হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করছিলেন।

এই তিন শীর্ষ কর্মকর্তার অবসর গ্রহণ উপলক্ষে গত সোমবার (২৯ জুন) দুপুরে পুলিশ সদর দপ্তরের অফিসার্স ক্যাফেটেরিয়ায় এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থেকে বিদায়ী কর্মকর্তাদের দীর্ঘ কর্মময় জীবনের গৌরবোজ্জ্বল অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন এবং তাঁদের ভবিষ্যৎ জীবনের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপির জুন মাসের অপরাধ পর্যালোচনা সভা সম্পন্ন: শ্রেষ্ঠ বিভাগ মিরপুর, শ্রেষ্ঠ থানা পল্লবী

সংলাপ রিপোর্ট ঢাকা মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ এবং...

জলমগ্ন ঢাকা: মেইন রাস্তায় অলিতে-গলিতে থৈ থৈ পানি

সংলাপ রিপোর্ট দীর্ঘদিন পর বর্ষার এক প্রলয়ংকরী ও রুদ্র...