গাজীপুরের জেলা প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুরে বাঁশবাড়ি এলাকায় মৃত নিয়ত আলীর দুই ছেলে জয়নাল আবেদীন ও তার ছোট ভাই আব্দুল হালিম মাস্টারের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এতে প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল লুট হয়েছে।
ডাকাতির ঘটনায় মঙ্গলবার দুপুরে দিকে থানায় অভিযোগ দায়ের করেন। ২ ডিসেম্বর সোমবার রাতে শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের বাঁশবাড়ি এলাকায় ওই ডাকাতির ঘটনাটি ঘটে।
ভুক্তভোগী পরিবার জানান, প্রতিদিনের মতো সোমবার রাতের খাবার শেষে দুই পরিবার ঘুমিয়ে যায়। রাত সাড়ে তিনটার দিকে ২৫-৩০ জনের কালো মুখোশধারী ডাকাত দল বাড়িতে এসে ঘরের দরজা ভেঙেপরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা, চোখ বেঁধে ফেলে। দুই বাসা থেকে স্বর্ণ অলংকার, নগদ টাকা, টিভি মোবাইলসহ প্রায় ২৬ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
এ বিষয়ে শ্রীপুর মডেল থানার ওসি জয়নাল আবেদীন মণ্ডল জানান, খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরিবারের পক্ষ থেকে আব্দুল হালিম মাস্টার একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। মালামাল উদ্ধার ও ডাকাত গ্রেফতারের চেষ্টা চলছে!



