স্টাফ রিপোর্টার : রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেড (বাংলাদেশ স্মল ইন্ডাষ্ট্রিজ এন্ড কমার্স ব্যাংক লিমিটেড) এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো:কামরুজ্জামান খানের সাথে জিয়া পরিষদের ফুলের শুভেচ্ছা বিনিময় ও ব্যাংকের অগ্রগতির বিষয়বস্তু নিয়ে মতবিনিময় হয়েছে।
বৃহস্পতিবার মতিঝিলে বেসিক ব্যাংকে জিয়া পরিষদের সাথে সংশ্লিষ্ট নেতৃবৃন্দরা এই শুভেচ্ছা বিনিময় করেন। এতে বেসিক ব্যাংকের সাভার ব্রাঞ্চের কর্মকর্তা জুলফিকার আলী ও গাজীপুর চৌরাস্তা ব্রাঞ্চের কর্মকর্তা শরিফুল ইসলাম সহ অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় জুলফিকার আলী বলেন-বেসিক ব্যাংকের বিগত দিনের অপ্রত্যাশিত সকল ঘটনা পেছনে ফেলে ব্যাংকের অগ্রগতিতে কাজ করবে জিয়া পরিষদ। জিয়া পরিষদের নেতৃবৃন্দ বিভিন্ন জায়গা থেকে ফান্ড ও সার্বিক সহযোগিতা আনবে।
এছাড়াও শরিফুল ইসলাম জানায় বিগত দিনের রাজনৈতিক নানা জটিলতায় ব্যাংকে কর্মকর্তা কর্মচারীদের ওপর বৈষম্য করা হতো। নতুন বাংলাদেশে এখন আর তা করা হবে না। এই বেসিক ব্যাংকের সকল পজেটিভ কাজে জিয়া পরিষদের নেতৃবৃন্দরা কাজ করবে।
উল্লেখ্য, ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মো: কামরুজ্জামান খান বেসিক ব্যাংকের কার্যক্রমে সকলের সহযোগিতা কামনা করেছেন।



