Trending Now

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

Date:

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা

​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা থেকে ১৭ বছর বয়সী এক কিশোরী নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরীর নাম আখি মনি ঢালী। গত ৩১ আগস্ট ২০২৬ (সোমবার) রাত আনুমানিক ১০:০০ টার দিকে শেরেবাংলা নগর থানাধীন ২৮ নং ওয়ার্ডের জনতা হাউজিং এলাকার বাসা থেকে পরিবারের অজান্তে বের হয়ে সে আর ফিরে আসেনি।

​ঘটনার পর থেকে স্বজনেরা সম্ভাব্য সকল স্থান ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরবর্তীতে এ বিষয়ে কিশোরীর বাবা মোঃ বিল্লাল অলিন বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। জিডি নং: ১০০, তারিখ: ০১/০৯/২০২৬।

​নিখোঁজ কিশোরীর শারীরিক বিবরণ:

  • ​নাম: আথি মনি ঢালী
  • ​বয়স: আনুমানিক ১৭ বছর
  • ​উচ্চতা: ৫ ফুট ১ ইঞ্চি
  • ​গায়ের রঙ: শ্যামলা
  • ​মুখের আকৃতি: গোলাকার
  • ​চোখ: টানা টানা
  • ​ওজন: ৪৫ কেজি
  • ​পেশা: শিক্ষার্থী (Unmarried)

​বাবার আকুল আকুতি:

​সন্তানকে হারিয়ে চরম দুশ্চিন্তা ও মানসিক কষ্টে দিন কাটাচ্ছেন বাবা মোঃ বিল্লাল অলিন ও তাঁর পরিবার। নিখোঁজ সন্তানের কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন বাবা। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার মেয়েটা কোথায় কীভাবে আছে জানি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়, আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনের কাছে আমার আকুল আবেদন—আপনারা দয়া করে আমার সন্তানকে খুঁজে বের করে আমার বুকে ফিরিয়ে দিন। যে বা যারা আমার মেয়েটির সন্ধান পাবেন, অনুগ্রহ করে দ্রুত আমাদের জানান।”

​সন্ধান পাওয়ার ঠিকানা ও যোগাযোগ:

​যদি কোনো সহৃদয় ব্যক্তি উক্ত কিশোরীর কোনো সন্ধান পেয়ে থাকেন বা দেখে থাকেন, তবে নিচে দেওয়া ঠিকানায় অথবা আইনশৃঙ্খলা বাহিনীর নিকট দ্রুত যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে:

  • ​পিতার নাম: মোঃ বিল্লাল অলিন
  • ​ঠিকানা: জনতা হাউজিং, আগারগাঁও, ওয়ার্ড নং-২৮, থানা: শেরেবাংলা নগর, ঢাকা।
  • ​যোগাযোগের নম্বর: 01713908846 (পিতা)
  • ​সংশ্লিষ্ট থানা: শেরেবাংলা নগর থানা, ডিএমপি, ঢাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...