Trending Now

শেয়ারবাজার থেকে ৩৫০ কোটি টাকা উত্তোলনে বেস্ট হোল্ডিংসের রোড শো অনুষ্ঠিত

Date:

সংলাপ ডেস্ক: পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে ৩৫০ কোটি টাকা উত্তোলনের জন্য প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পেয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। মঙ্গলবার (১০ অক্টোবর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮৮৫তম সভায় কোম্পানিটির আইপিও অনুমোদন দেওয়া হয়েছে।

বেস্ট হোল্ডিংস লিমিটেড পুঁজিবাজার থেকে বুক বিল্ডিং পদ্ধতিতে আইপিওর মাধ্যমে ৩৫০ কোটি টাকা তুলবে। বেস্ট হোল্ডিংসের প্রজেক্টগুলোর মধ্যে আছে—লা মেরিডিয়ান, বেস্ট হোটেল লিমিটেড, ধামসোর ইকোনমিক জোন লিমিটেড প্রভৃতি। এসব টাকা দিয়ে কোম্পানিটি বিল্ডিং এবং অন্যান্য সিভিল ওয়ার্ক, মেশিনারিজ এবং ইক্যুইপমেন্ট প্রকিউরমেন্ট ফর লাক্সারি কালেকশন, বিদ্যমান দায় এবং আইপিও খাতে ব্যয় করবে।

২০২৩ সালের ৩০ শে জুনের আর্থিক বিবরণী অনুযায়ী, আলোচ্য সময়ে কোম্পানির পুনঃমূল্যায়নসহ শেয়ার প্রতি নিট সম্পদমূল্য ৫৬.৩৪ টাকা। পুনঃমূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ৩২.২৬ টাকা। শেয়ার প্রতি আয় ১.২৪ টাকা। বিগত ৫ বছরের ভারিত গড় হারে শেয়ার প্রতি আয় ০.৯৫ টাকা।

কোম্পানিটির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে আছে শান্তা ইক্যুয়িটি লিমিটেড এবং আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্তির আগে কোম্পানিটি কোনো প্রকার লভ্যাংশ ঘোষণা, অনুমোদন বা বিতরণ করতে পারবে না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...