Trending Now

শহীদ বুদ্ধিজীবী দিবসে ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের শ্রদ্ধা

Date:

নিজস্ব প্রতিবেদক : শহীদ বুদ্ধিজীবী দিবসে বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। আজ শনিবার (১৪ডিসেম্বর) সকাল ৯টায় রাজধানীর মিরপুর ১নম্বরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে এ শ্রদ্ধা নিবেদন করা হয়। বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সভাপতি আজিজুল হাকিম ও সাধারণ সম্পাদক এটিএম শামসুজ্জামানের নেতৃত্বে একটি শোকর‍্যালী শেষে শহীদ স্মৃতি সৌধ বেদিতে ফুল দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা খান সেলিম, সহ সভাপতি শফিকুর রহমান, সহ সভাপতি মোহাম্মদ মাহবুব উদ্দিন, সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ নূর সুমন, অর্থ সম্পাদক সাইফুল ইসলাম মন্টু, দপ্তর সম্পাদক মো সোলায়মান, দেলোয়ার হোসেন, কাজি আল আমিন, কামরুল ইসলাম, ফয়েজুল্লাহ স্বাধীন, সিন্থিয়া মিলা, রাহিমা আক্তার মুক্তা লুৎফর বারীসহ কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় কয়েকটি সংগঠনের নেতৃবৃন্দ বাংলাদেশ ট্রান্সপোর্ট রিপোর্টার্স ইউনিয়নের সাথে একাত্মতা প্রকাশ করে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...