Trending Now

দিঘলিয়ায় সাজাপ্রাপ্ত আসামি সহ চার আসামী গ্রেফতার

Date:

দিঘলিয়া প্রতিনিধিঃ দিঘলিয়া থানা পুলিশ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ আাসামীকে গ্রেফতার করেছে। তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।

দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা যায়, দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর নির্দেশনায় এস আই তারেক সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে বিভিন্ন এলাকা থেকে ২ সাজাপ্রাপ্ত আসামি, ১ ওয়ারেন্ট ও চাঁদাবাজীর আাসামী এবং ১ চাঁদাবাজীর সন্দিগ্ধ আসামীকে গ্রেফতার করেছে। আাসামীরা হলো দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের মৃত মকবুল হোসেনের পুত্র মোঃ আকরাম বিশ্বাস (৫০) ৩ বছরের সাজাপ্রাপ্ত আসামি ও মোঃ মোন্তাজ মল্লিকের পুত্র মাহমুদুল হাসান মুন্না (৩৫) ১ বছর ৩ মাস ও নগদ ৫ হাজার টাকা অর্থ দন্ডের সাজাপ্রাপ্ত আসামী, সেনহাটি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কেসিআই ক্লাব এলাকার মোঃ মুরাদ হোসেনের পুত্র মোঃ শাহজালাল শান্ত (২৭) জিআর ওয়ারেন্ট ও চাঁদাবাজীসহ নানা অভিযোগে অভিযুক্ত আসামী এবং সেনহাটি শিববাড়ি মন্দীরের পিছন এলাকার মৃত সামাদ তালুকদারের পুত্র নূর মোহাম্মদ (২৫) চাঁদাবাজীর সন্দিগ্ধ আসামী।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এ প্রতিবেদককে বলেন, দিঘলিয়া থানা পুলিশ এ এলাকার মানুষের জান মালের নিরাপত্তা দিতে বদ্ধপরিকর। আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা সমাজের শৃঙ্খলা ভঙ্গের সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে এবং থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...