Trending Now

রায়গঞ্জে ইয়াবাসহ ২ মাদক কারবারী আটক

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১শ ৬০ পিস ইয়াবা সহ ২ মাদক কারবারিকে আটক করেছে। বুধবার দুপুর ১২ টায় পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত দের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলকারাগারে প্রেরণ করা হয়েছে বলে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ আসিফ মোঃ ছিদ্দুকুল ইসলাম জানান।

পাঙ্গাসী ফাড়ির ইনচার্জ মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে দেউলমোড়া সুরমা ইটভাটার সামনে থেকে বুধবার ভোর রাতে সিরাজগঞ্জ সদর উপজেলা দিয়ার বৌদ্ধনাথ গ্রামের আবদুস ছালামের পুত্র মোঃ কলি সেখ (৩০) কে গ্রেপ্তার করে। এ সময় তার দেহ তল্লাসী করে ১শ ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

অপর অভিযানে রায়গঞ্জ থানার এএসআই মোঃ হারুনর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে উপজেলা প্লানেট কোং লিঃ এর সামনে পাকা রাস্তার উপর থেকে কোমরপুর গ্রামের সামছুল ইসলামের ছেলে মোঃ লিটন সেখ (২২) কে গ্রেপ্তার করেন। এ সময় তার নিকট থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাঃদ্রঃআঃ ১০(ক) ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলকারাগারে প্রেরণ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...