Trending Now

কাহারোলে আগাম জাতের ধান কাটা মাড়ার মহা উৎসব

Date:

দিনাজপুর সংবাদদাতা: দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নে আগাম জাতের আমন ধান, ব্রি-ধান ৭৫, কটরাপাড়ি, ব্রি-ধান ৯০, ব্রি -ধান ১৭ ও বিভিন্ন জাতের আগাম ধান কাটছেন উপজেলার কৃষকেরা। 

বুধবার কাহারোল উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা দেছে আগাম জাতের ধান কাটার মহাউৎসব চলছে কৃষকের ঘরে ঘরে। কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি আমন মৌসুমে উপজেলায় ১৫ হাজার ২শত ৫০ হেক্টর  জমিতে আমন ধান রোপনের লক্ষ্য মাত্রা নির্ধারণ করা হয়। লক্ষ্য মাত্রা ছাড়িয়ে উপজেলায় ১৫ হাজার ৩৩৯ হেক্টর জমিতে আমন ধান রোপন করা হয়েছে। যা চাল আকারে উৎপাদন হবে ৪৯ হাজার ৮৫২ মেট্রিক টন কৃষি বিভাগ আশা করছে।

কাহারোল উপজেলার মুকুন্দপুর গ্রামের কৃষক সাইফুল জানান, তিনি এবার ১ একর জমিতে ব্রি-ধান ১৭, আবাদ করেছেন। ধান ভালো হয়েছে ভালো ফলন আশা করছেন তিনি। আগাম জাতের ধান কাটার পর আগাম জাতের আলু আবাদ করবেন ঐ ১ একর জমিতে। একই গ্রামের কৃষক সজিব জানান, তিনি এবার ১ একর জমিতে ব্রি-ধান ৯০ চাষ করেছেন। ধান কাটাও হয়েছে। ওই জমিতে আগাম জাতের আলু চাষ করবেন বলে জানান।

কাহারোল উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি কর্মকর্তা মল্লিকা রানী শেহান বীশ বলেন, এবার কাহারোল উপজেলায় আগাম জাতের ধানের ফলন ভালো হয়েছে। কৃষকেরা ওই আগাম জাতের ধান কাটার পর আগাম জাতের আলু লাগাবেন। তিনি বলেন, কৃষকদের আগাম জাতের আলু লাগানোর জন্য কৃষি বিভাগ সার্বিক সহযোগীতা ও পরামর্শ দিচ্ছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন

​সংলাপ প্রতিনিধি: আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের...

ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন

সংলাপ রিপোর্ট দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা...

ডিএমপির শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন আজহারুল ইসলাম

​দৈনিক সংলাপ প্রতিনিধি:​ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ পর্যালোচনা...

সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণে কুমিল্লা, ফেনী ও আখাউড়া সীমান্ত পরিদর্শন করলেন বিজিবি মহাপরিচালক

​সংলাপ রিপোর্ট: ​সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ, সুরক্ষা ব্যবস্থা জোরদার...