Trending Now

যশোরে প্যান্টের পকেটে মিলল ৫৫ লাখ টাকার সোনা

Date:

সংলাপ প্রবেদক

যশোর সদর উপজেলায় এক যুবকের প্যান্টের পকেট থেকে ৫৫ লাখ টাকার তিনটি সোনার বার জব্দ করা হয়েছে; যেগুলো ভারতে পাচারের উদ্দেশে বহন করা হচ্ছিল বলে ভাষ্য বিজিবির।

বুধবার সকাল ৭টার দিকে উপজেলার নড়াইল মহাসড়কের রয়টোকা বাজার থেকে তাকে আটক করা হয় বলে জানান যশোর বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী।

আটক ওসমান গনি (৩০) শহরের বারান্দীপাড়া মোল্লাপাড়ার সৈয়দ আলী মণ্ডলের ছেলে।

লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, গোপনে খবর পেয়ে সকালে মহাসড়কে অবস্থান নেয় বিজিবির একটি দল। এ সময় সন্দেহভাজন এক যুবককে আটক করা হয়। পরে তার শরীর তল্লাশি করে প্যান্টের পকেটে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা তিনটি সোনার বার পাওয়া যায়।

জব্দ করা সোনার বারের ওজন ৩১৯ দশমিক ৪৮ গ্রাম; যার আনুমানিক বাজার মূল্য ৫৫ লাখ ২৬ হাজার ৬৮৪ টাকা বলে জানান তিনি।

আটক যুবককে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাতে লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ বলেন, “ওসমান গনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে সোনার বারগুলো সংগ্রহ করে ভারতে পাচারের উদ্দেশে বেনাপোল সীমান্তে যাচ্ছিলেন।”

আটক ওসমান গনিকে যশোর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এ কর্মকর্তা।

সূত্র বিডিনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...