Trending Now

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী থানা থেকে লুট হওয়া ১৯ রাউন্ড গুলি উদ্ধার;

Date:

প্রতিনিধি; মো:সজীব হোসেন / ছবি মো:মাসুদ

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী বাজারের যাত্রী ছাউনির উলটো পাশের রাস্তার পাড়ের মাটির নিচে লুকানো অবস্থায় ১৯ রাউন্ড গুলি উদ্ধার করে টঙ্গিবাড়ী থানা পুলিশ।
টঙ্গিবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) রণি সাহা বলেন, গত ৫ আগস্ট টঙ্গিবাড়ী থানা থেকে লুট হওয়া ১৯টি গুলি রাস্তার পাশের মাটির নিচে পুঁতে রেখেছিল দুর্বৃত্তরা। পরে গত কয়েকদিনের বৃষ্টিতে সেগুলোর অংশ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশ খবর দেন। পরে আমি গিয়ে গুলিগুলো উদ্ধার করে নিয়ে আসি।
টঙ্গিবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে ১৯টি গুলি উদ্ধার করা হয়েছে। গত ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর টঙ্গিবাড়ী থানায় ভাঙচুর, অস্ত্র লুটপাটের ঘটনা ঘটে। ওই সময় থানা থেকে অস্ত্র ও গুলি লুট করা হয়। টঙ্গিবাড়ী থানা থেকে লুট হওয়া ১২টি সরকারি ও দুইটি বেসরকারি অস্ত্র এবং দুই থেকে আড়াই হাজার রাউন্ড গুলি এখনো উদ্ধার হয়নি। সেসব অস্ত্র ও গুলি উদ্ধারে অভিযান চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...