Trending Now

কেন্দুয়ায় ভয়াবহ আগুনে গরু ও ধান পুড়ে ছাই ; কাঁদছে দিনমজুর

Date:

নেত্রকোণা (কেন্দুয়া) প্রতিনিধিঃ নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় পূর্বশত্রুতা বশত ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় ২৫ মণ ধান, মোট চারটি গরুর মধ্যে দুটি পুড়ে আহত ও দুটির একটি তিন মাস অন্যটি পাচঁ মাসের গাভীন গরু পুড়ে ভস্মীভূত ।

রবিবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টায় উপজেলার পাইকুড়া ইউনিয়নের পাইকুড়া গ্রামের নাগডর পাড়ায় এ ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনাটি ঘটে ৷

সোমবার (১৬ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে জানা যায়, মৃত তাহের উদ্দিনের ছেলে দিনমজুর মোঃ সাইফুল ইসলামের সহায় সম্বল একটি বাড়ি ও একটি বাছুর গরুসহ চারটি গরু। ইতোমধ্যে ভস্মীভূত দুটি গরুর একটি তিন মাসের ও একটি পাঁচ মাসের গাভিন ছিলো । যার আনুমানিক মূল্য দুই লাখের বেশি অন্যদিকে আহত দুটির একটি বাছুর ও মা গরুর শরীরের বিভিন্ন অংশ পুড়ে গেছে ৷ এই দুটি গরুকে বাঁচাতে গিয়ে দিন মজুর মোঃ সাইফুল ইসলামের স্ত্রী মোছাঃ তাসলিমা আক্তারও আগুনে পুড়ে আহত হন । তাছাড়া গোয়াল ঘরে রাখা ২৫ মণ ধান পুড়ে প্রায় ৪০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয় ।

ভুক্তভোগী মোঃ সাইফুল ইসলাম বলেন, আমার সব কিছু শেষ হয়ে গেছে । গোয়ালে কয়েল, বৈদ্যুতিক সংযোগ ও মশা তাড়ানোর কোন রকমের ধোঁয়া ছিলোনা । এমনিতেই আগুন লাগার কথা না। হয়তো কেউ ইচ্ছে করেই এই আগুন লাগিয়েছে আমি সবার সহযোগিতা দোয়া কামনা করছি ।

প্রতিবেশী সাফিয়া আক্তার বলেন, দাউ দাউ করে আগুন জ্বলছিলো । পরে বাড়ির সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছি । কিভাবে আগুন লেগেছে বলতে পারিনা ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, খুবই দুঃখজনক । উপজেলা প্রশাসনের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...