Trending Now

মারা গেছেন আলোচিত ‘জল্লাদ’ শাহজাহান

Date:

সংলাপ ডেস্ক : বহুল আলোচিত ও সমালোচিত ব্যক্তি ঢাকা কেন্দ্রিয় কারাগারে দীর্ঘ সময় দায়িত্ব পালনকারী জল্লাদ নরসিংদীর  শাহজাহান ভূঁইয়া (৭৫) মৃত্যুবরণ করেছেন। সোমবার (২৪ জুন ২০২৪) ভোর সাড়ে পাঁচটায় তিনি ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

তিনি নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের হাছেন আলীর ছেলে। তার লাশ ঢাকা থেকে আনার পর নরসিংদীর বাড়ীতেই দাফন করার কথা।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের তেজগাঁও জোনের শের-এ-বাংলা নগর থানার উপ-পরিদর্শক মশিউর আজম জানান, সাভারের হেমায়েতপুরের জাদুরচর এলাকায় একটি ভাড়া বাসায় থাকতেন শাহজাহান। রোববার রাত সাড়ে ৩টার দিকে বুকে ব্যথা শুরু হলে তাকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

হাসপাতাল থেকে মরদেহ গ্রহণ করেন শাহজাহানের বোন ফিরোজা বেগম। আইনী প্রক্রিয়া শেষে তার গ্রামের বাড়ী নরসিংদীর পলাশ উপজেলার ইছাখালী গ্রামে দাফন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...