Trending Now

গাইবান্ধায় নদীর পানি কমতে থাকায় তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন শুরু

Date:

গাইবান্ধা থেকে : উজান থেকে নেমে আসা পানি কমতে থাকায় গাইবানধার তিস্তা, ব্রহ্মপুত্র, করতোয়া ও ঘাঘট নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙ্গন দেখা দিয়েছে। এর ফলে সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর, বেলকা, কাপাশিয়া ও শ্রীপুর ইউনিয়নের নদী ভাঙ্গনের শিকার ১শ’ ২২ পরিবারকে অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। 

অপরদিকে পানি কমতে শুরু করায় গাইবান্ধা সদর উপজেলার মোল্লারচর, গিদারি, কামারজানি এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া, এরেন্ডাবাড়ি, উড়িয়া, ও ফজলুপুর ইউনিয়নে ভাঙ্গন শুরু হয়েছে।

এদিকে জেলা ত্রাণ ও পূনর্বাসন কর্মকর্তা জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ বিতরণের জন্য ১৫ লাখ টাকা, গো-খাদ্য ক্রয়ের জন্য ৫ লাখ টাকা, শিশু খাদ্য ক্রয়ের জন্য ২ লাখ টাকা, জিআর হিসেবে চাল, ডাল, শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।

অপরদিকে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হাফিজুল হক জানান, ব্রহ্মপুত্র, করতোয়া, তিস্তা ও ঘাঘট নদীর পানি বৃদ্ধি পেলেও বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...