Trending Now

মদের দোকান না খুললে কাজ করবে না হরিজন সম্প্রদায়

Date:

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে সরকার অনুমোদিত দেশি মদের দোকানে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে হামলা ও ভাঙচুরের প্রতিবাদে এবং মদের দোকান খোলা রাখার দাবীতে বিক্ষোভ মিছিল করেছে হরিজন সম্প্রদায়। “ভাত চাইনা, মদ চাই” শ্লোগানে শনিবার দুপুরে শাহজাদপুর পৌর সদরের বাগদিপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শাহজাদপুর থানার সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।’

সমাবেশে শ্রীমন্ত, মানিক, তপন,সুনীল, কোমলসহ হরিজন নেতারা বলেন, তারা নিম্ন বর্ণের মানুষ, বিভিন্ন অপমৃত্যুর লাশ টানাসহ শহরের ময়লা পরিষ্কার তাদেরই করতে হয়। এই নোংরা পরিষ্কার করার জন্য মদ ছাড়া সম্ভব না। তাই তারা বলেন,’ভাত চাইনা, মদ চাই।”

উল্লেখ্য, গতকাল শুক্রবার বেলা ৩টার দিকে শাহজাদপুর পৌর শহরের পৌর মার্কেটে অবস্থিত সরকার অনুমোদিত দেশি মদের দোকান লক্ষ করে হামলা চালায় কিছু মানুষ। এরপর থেকেই দোকানটি থেকে মদ বিতরণ বন্ধ রয়েছে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...