ভোলা থেকে ইব্রাহীম খলিল
ভোলা সদরের নতুন বাজার এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এতে ক্ষুব্ধ ব্যবসায়ীরা বিক্ষোভে ফেটে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এক পর্যায়ে বিক্ষুব্ধরা পৌরসভার তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেয়।
শনিবার (২৫ অক্টোবর) দুপুরের দিকে ভোলা পৌরসভা কর্তৃপক্ষ অবৈধভাবে দখলকৃত ফুটপাত ও রাস্তার পাশের দোকানপাট উচ্ছেদে অভিযান শুরু করলে এ ঘটনা ঘটে।
চোখের সামনে দোকান ভাঙতে দেখে ক্ষতিগ্রস্তরা ক্ষোভ প্রকাশ করে এবং মুহূর্তের মধ্যে বিক্ষোভে জড়ো হয়। পরে তারা পৌরসভার গাড়িগুলোতে আগুন দেয় বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। তবে ফয়ার সার্ভিসের কোন ইউনিট তাৎক্ষণিক না আসার কারনে পৌরসভার কর্মীরা বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণ আনে।
এ বিষয় ভোলা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাসনাইন পারভেজ দৈনিক সংলাপ প্রতিনিধিকে মুঠোফোনে জানান এখন পর্যন্ত কোন অভিযোগ থানায় আসি তবে পৌরসভা থেকে মামলা হওয়ার কথা তিনি জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।ভোলা শহরের নতুন বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানের সময় হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পৌরসভার তিনটি ময়লা ও মালামাল পরিবহনের গাড়িতে আগুন দেওয়া হয়।
শনিবার বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১৫ পরিচ্ছন্নতাকর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান সাংবাদিকদের বলেন, “বিক্ষুদ্ধরা তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে।”
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে মামলা করা হবে এবং উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান প্রশাসক।
প্রত্যক্ষদর্শীরা জানান, পৌরসভার কর্মীরা নতুন বাজার চত্বরের মুক্তিযোদ্ধা সংসদ ভবনের পাশে অবৈধ দোকান উচ্ছেদ করে গাড়িতে মালামাল তুলছিলেন। এ সময় বিক্ষুদ্ধ ব্যবসায়ীরা বাধা দিলে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ।
পৌরসভার উচ্ছেদ অভিযানের কর্মী আনাসার-ভিডিপি সদস্য আবুল কালাম আজাদ অভিযোগ করেন, তাদের ওপর হামলা চালিয়ে মারধর করা হয়। পরে তিনটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। বিক্ষোভকারীরা আগুন দেওয়া গাড়ির কাছে কাউকে যেতে দেয়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছে প্রায় আধা ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে তার আগেই গাড়িগুলোর বডি ও ইঞ্জিনসহ অনেকাংশ পুড়ে যায়।
এ ব্যাপারে বাজারের কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ীকে মোবাইলে ফোন দিলেও সেগুলো বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর জেলা প্রশাসক মো. আজাদ জাহান ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের আশ্বাস দেন। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
ভোলা মডেল থানার ওসি আবু শাহাদাৎ মো. হাছনাইন পারভেজ বলেন, “উচ্ছেদ অভিযানে আগে থেকে পুলিশ চাওয়া হয়নি। তবে তদন্ত সাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”



