Trending Now

ভারতীয় সীমান্তে বিএসএফের গুলিতে রুবেল নামে একজন গুলিবিদ্ধ

Date:

সংলাপ রিপোর্ট

বিভিন্ন সোর্স মারফত জানা যায় যে, অদ্য ০৪ আগস্ট ২০২৬ তারিখ ০০৩০ ঘটিকার সময় ৬০/১৫৮-আর এবং ৬০/১৫৯-আর মেইন পিলারের মধ্যবর্তী স্থানে শ্যামকুর মাঠপাড়া এলাকার বিপরীতে ‌কাঁটাতারের বেড়ার প্রায় ৫০০ গজ ভারতের অভ্যন্তরে আমবাগানে মো: রুবেল খান (বয়স ৩১,
পিতা: মুজিবুল খান, শ্যামকুর মাঠপাড়া, থানা: মহেশপুর, ঝিনাইদহ) নামের এক ব্যক্তি বিএসএফ দ্বারা গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ ব্যক্তিকে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে বলে জানা যায়।

ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট সীমান্তে দায়িত্বরত প্রতিপক্ষ ১৯৪ বিএসএফ-এর মাহেন্দ্র কোম্পানি সদর কর্তৃপক্ষের সঙ্গে বিজিবি তৎক্ষণাৎ যোগাযোগ করে। তবে তারা রাবার বুলেট নিক্ষেপের বিষয়টি অস্বীকার করে।

বিজিবি সীমান্ত এলাকায় সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রেখেছে। সীমান্তে চোরাচালান ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে এবং এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে বদ্ধপরিকর। একই সঙ্গে সীমান্তে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখতে বিজিবির কার্যক্রম অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...