Trending Now

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে বিজিবির সফল অভিযান: ১৩ কোটি টাকা মূল্যের প্রায় ৭ কেজি স্বর্ণ উদ্ধার, পাচারকারী আটক

Date:

সংলা রিপোর্ট

চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে স্বর্ণ পাচার প্রতিরোধে সফল গোয়েন্দা ভিত্তিক অভিযান পরিচালনা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি) পরিচালিত এ অভিযানে আনুমানিক ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস স্বর্ণের বার জব্দ করা হয়েছে। এ সময় রবিউল ইসলাম (৩৪) নামের এক স্বর্ণ পাচারকারীকে আটক করা হয়েছে।

আজ (০১ আগস্ট) শনিবার বিকেলে বিজিবির চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে, দর্শনা সীমান্তবর্তী পারকেষ্টপুর এলাকা দিয়ে স্বর্ণের একটি বড় চালান ভারতে পাচারের চেষ্টা হতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে আনুমানিক বিকেল ৪টা ২০ মিনিটের দিকে বিজিবির একটি চৌকস আভিযানিকদল গোপনে ওই এলাকায় অবস্থান গ্রহণ করে। সীমান্ত পিলার-৭৮-এর দিকে মোটর সাইকেলযোগে সীমান্তের দিকে যাওয়ার সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে বিজিবি সদস্যরা চ্যালেঞ্জ করে তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস স্বর্ণ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের মোট ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।

অভিযানে আটক ব্যক্তির কাছ থেকে একটি ব্যবহৃত মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন এবং নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়।

আটককৃত ব্যক্তি দর্শনার ছয়ঘরিয়া গ্রামের মোঃ রবিউল ইসলাম (৩৪)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি উদ্ধারকৃত স্বর্ণ ভারতে পাচারের উদ্দেশ্যে বহন করার কথা স্বীকার করেছেন। আটককৃত আসামি ও জব্দকৃত মোটরসাইকেল দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত স্বর্ণ চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ নাজমুল হাসান জানান, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত এলাকায় স্বর্ণসহ অন্যান্য পণ্যের অবৈধ চোরাচালান প্রতিরোধ এবং বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। সীমান্তে আইন-শৃঙ্খলা রক্ষা এবং চোরাচালান নির্মূলে বিজিবির গোয়েন্দাভিত্তিক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...