Trending Now

বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১০ হাজার কর্মী, খুলল শ্রমবাজার

Date:

দৈনিক সংলাপ রিাপোর্ট

বাংলাদেশি কর্মীদের জন্য আবারও উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। তবে এবার কোনও ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই সম্পূর্ণ বিনামূল্যে কর্মী নেবে দেশটির কর্তৃপক্ষ। প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান সরকারের বিশেষ অনুরোধের প্রেক্ষিতে মালয়েশিয়া প্রথম দফায় সম্পূর্ণ বিনা খরচে ১০ হাজার বাংলাদেশি কর্মী নিতে নীতিগতভাবে সম্মত হয়েছে। সরকারি প্রতিষ্ঠান ‘বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড’ (বোয়েসেল)-এর মাধ্যমে এসব কর্মীদের মালয়েশিয়ায় পাঠানো হবে। বিমানভাড়াসহ যাবতীয় খরচ বোয়েসেল বহন করবে এবং বিশেষ চার্টার্ড ফ্লাইটে এই প্রথম বহরটি প্রেরণের মাধ্যমে শ্রমবাজারটির আনুষ্ঠানিক পুনঃযাত্রা শুরু হবে। প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় এই উদ্যোগকে বাংলাদেশি কর্মীদের জন্য একটি বড় মাইলফলক হিসেবে আখ্যায়িত করেছে।

পূর্ববর্তী সরকারের আমলে নানা অনিয়ম, দুর্নীতি ও শক্তিশালী সিন্ডিকেটের প্রভাবে বন্ধ হয়ে পড়েছিল মালয়েশিয়ার শ্রমবাজার। এবার সেটিকে একটি অত্যন্ত স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ায় চালু করতে সক্রিয় পদক্ষেপ নেওয়া হয়েছে। সম্প্রতি দুই দেশের মন্ত্রী পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও রাজা সুলতান ইব্রাহিম ইস্কান্দারের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা করেন। শীর্ষ পর্যায়ের এই সরাসরি বৈঠকের ফলে বাংলাদেশের স্বার্থ সুরক্ষিত হয়েছে এবং বন্ধ থাকা শ্রমবাজারের দুয়ার আবারও উন্মোচিত হয়েছে।

মন্ত্রণালয় সূত্রে আরও জানা গেছে, স্বচ্ছতা নিশ্চিত করতে মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর জন্য মোট ৩৩৮টি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিকে যুক্ত করা হয়েছে। এর মধ্যে মালয়েশিয়া সরকার সরাসরি ২৫টি এজেন্সিকে নির্বাচন করেছে এবং অবশিষ্ট ৩১২টি এজেন্সিকে ‘অ্যাসোসিয়েট রিক্রুটমেন্ট এজেন্সি’ হিসেবে কাজ করার সুযোগ দেওয়া হয়েছে। বেসরকারী এসব এজেন্সির পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান বোয়েসেল সরাসরি পুরো প্রক্রিয়াটির তত্ত্বাবধান ও বাস্তবায়নে কাজ করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...