Trending Now

বিজিবি’র বিশেষ অভিযান: দিনাজপুরে ৩৮ কোটি ৫৭ লাখ টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪

Date:

দিনাজপুর প্রতিনিধি:

দিনাজপুরে বিজিবি, (র‍্যাব )ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের যৌথ অভিযানে ৩৮ কোটি ৫৭ লাখ টাকা মূল্যের আনুমানিক ৫ কেজি ৭০০ গ্রাম সাপের বিষ উদ্ধার করা হয়েছে। সাপের বিষ পাচারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আন্তর্জাতিক চোরাচালান চক্রের ৪ জন সক্রিয় সদস্যকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে গত ১৩ আগস্ট দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসানের নেতৃত্বে যৌথ বাহিনী চিরিরবন্দর উপজেলার আমবাড়ী এলাকায় এই অভিযান পরিচালনা করে। অভিযানে আটক ব্যক্তিরা হলেন—মোঃ জাহাঙ্গীর আলম (৪৩), মোঃ সালাউদ্দিন সান্জু (৪১), মোঃ আনিছুর রহমান (৫৫) এবং উজ্জল আলী (৫৪)।

অভিযানকালে তাঁদের কাছ থেকে ৩টি কাচের জারে রাখা সাপের বিষ ছাড়াও ১টি প্রাইভেটকার, ২টি মোটরসাইকেল, ৪টি মোবাইল ফোন ও ৬টি সিমকার্ড জব্দ করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত মালামালসহ জব্দকৃত সাপের বিষের মোট সিজার মূল্য ৩৮ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৮০০ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা জানান, তাঁরা আন্তর্জাতিক চোরাচালান চক্রের সদস্য এবং এসব সাপের বিষ বিদেশে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরবর্তীতে আদালতের নির্দেশে গত ১৯ আগস্ট হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরিতে পরীক্ষার পর উদ্ধারকৃত নমুনাটি বিষ হিসেবে নিশ্চিত হওয়া যায়।

দিনাজপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, বন্যপ্রাণীজাত পণ্যসহ যেকোনো অবৈধ পদার্থের পাচার ও সীমান্ত অপরাধ দমনে বিজিবি’র অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে চিরিরবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

দৈনিক সংলাপ রিপোর্ট বাংলাদেশ পুলিশে একযোগে আবারও বড় ধরনের...

প্রতারণা মামলায় ২ বছরের সাজা: সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বিদিশা গুলশানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত...

ডিএমপিতে ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ভিআইপি প্রটোকল, হাউজগার্ড এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার (কেপিআই)...

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে...