Trending Now

বন্ধ কারখানা চালু ও অর্থনীতি সচল করতে বাংলাদেশ ব্যাংকের ৬০ হাজার কোটি টাকার বিশাল তহবিল

Date:

অর্থনীতি প্রতিবেদক:

বন্ধ থাকা কলকারখানা পুনরায় চালু করা এবং দেশের থমকে যাওয়া অর্থনীতিকে চাঙা করার লক্ষ্যে ৬০ হাজার কোটি টাকার একটি নতুন তহবিল ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, এই বিশেষ তহবিলের মাধ্যমে দেশে নতুন করে প্রায় ২৫ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে।

ক্ষতিগ্রস্ত ঋণগ্রহীতা প্রতিষ্ঠানের ব্যবসা পুনর্গঠন, কর্মসংস্থান বৃদ্ধি এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানিগুলোর মাধ্যমে এই প্রণোদনা দেওয়া হচ্ছে। তবে নতুন নির্দেশনায় নীতিসহায়তা ও প্রণোদনা পাওয়ার ক্ষেত্রে একটি কঠোর শর্ত আরোপ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী, কোনো গ্রাহক বা প্রতিষ্ঠান যদি সরকার, বাংলাদেশ ব্যাংক কিংবা সংশ্লিষ্ট ব্যাংক/আর্থিক প্রতিষ্ঠানের বিরুদ্ধে আদালতে বিচারাধীন রিট পিটিশন বা কোনো মামলা বজায় রাখেন, তবে তাঁরা এই সুবিধা পাবেন না। প্রণোদনা বা নীতিসহায়তার আবেদন বিবেচনা করতে হলে গ্রাহককে অবশ্যই আগে সব মামলা প্রত্যাহার করতে হবে।

মামলাজট নিরসনে প্রজ্ঞাপনে স্পষ্ট করা হয়েছে যে, আর্থিক প্রতিষ্ঠানের নীতিগত সম্মতি পাওয়ার পর গ্রাহককে মামলা প্রত্যাহারের প্রমাণস্বরূপ একটি হলফনামা জমা দিতে হবে। এতে উল্লেখ থাকতে হবে যে, সরকার বা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর কোনো মামলা অনিষ্পন্ন নেই। গ্রাহক হলফনামা জমা দেওয়ার পর ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানিগুলো তাঁদের দেওয়া সুবিধার শর্ত পরিবর্তন করতে পারবে না এবং নির্ধারিত নিয়মেই প্রণোদনা বাস্তবায়ন করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাংলাদেশ পুলিশে বড় রদবদল: ১৪ কর্মকর্তাকে বদলি ও পদায়ন

দৈনিক সংলাপ রিপোর্ট বাংলাদেশ পুলিশে একযোগে আবারও বড় ধরনের...

প্রতারণা মামলায় ২ বছরের সাজা: সাবেক রাষ্ট্রপতির স্ত্রী বিদিশা গুলশানে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত...

ডিএমপিতে ভিআইপি প্রটোকল ও কেপিআই নিরাপত্তা প্রশিক্ষণ শুরু

নিজস্ব প্রতিবেদক: ভিআইপি প্রটোকল, হাউজগার্ড এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় স্থাপনার (কেপিআই)...

রাষ্ট্রপতিকে শপথ পাঠ করিয়ে ইতিহাস গড়লেন স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে...