Trending Now

বড় দলগুলো ইউনূসকে রাষ্ট্র চালাতে দিচ্ছে না মন্তব্যঃ জুলাই ঐক্য

Date:

সংলাপ প্রতিবেদক

দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো মুহাম্মদ ইউনূসকে ‘ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না’ বলে অভিযোগ করা হয়েছে চট্টগ্রামে জুলাই ঐক্যের এক সমাবেশ থেকে।

‘জুলাই ঐক্য বিনষ্টের ষড়যন্ত্র এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে’ বিক্ষোভ মিছিল ও সমাবেশের এই কর্মসূচি পালন করে ‘জুলাই ঐক্য, চট্টগ্রাম’।

শুক্রবার দুপুরে জুমার নামাজের পর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়। মিছিলটি নগরীর চেরাগী পাহাড় মোড় হয়ে প্রেস ক্লাব প্রাঙ্গণে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন জুলাই ঐক্যের নেতারা।

সমাবেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগরের মুখ্য সংগঠক তাওসিফ ইমরোজ বলেন, “অনেকেই পুনরায় ভারতের গোলামি করছে। ভারতের গোলামি করে ভারতের প্রেসক্রিপশনে বাংলাদেশ পরিচালনার চেষ্টা করছে। ভারতের পক্ষে যেই কথা বলুক, সে যদি কোনো বাংলাদেশিও হয়, তার বিরুদ্ধে লড়াই করব।

“১৪০০ শহীদের রক্তের উপর যে মানুষকে আমরা এই দায়িত্ব দিয়েছি, সেই মানুষকে আমরা ঠিকঠাক কাজ করতে দিচ্ছি না। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য ড. ইউনূসকে ঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে দিচ্ছে না।”

জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ বলেন, “দুই হাজার শহীদের রক্তে গড়া বিপ্লবকে পরিকল্পিতভাবে ধ্বংস করার জন্য দেশ এবং দেশের বাইরে থেকে নানা রকম ষড়যন্ত্র তৈরি হচ্ছে। ভারতের ইন্ধনে, র এর পরিকল্পনায় জুলাই বিপ্লবের পক্ষের শক্তিগুলোকে স্যাবোটাজ করার জন্য একটি পক্ষ কাজ করে যাচ্ছে।

“যদি জুলাইকে ব্যর্থ করার চেষ্টা করা হয়, তাহলে বাংলার ছাত্র সমাজ আর ঘরে বসে থাকবে না। তাহলে জুলাইয়ের মত আবার রাজপথকে উত্তপ্ত করবে। নির্ধারিত কার্যদিবসের মধ্যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা করতে হবে।”

রিয়াদ বলেন, “ভারতের পরিকল্পনায় আওয়ামী লীগকে কোনোভাবে যদি দেশের রাজনীতিতে পুনরায় আনতে চান, আমরা আবার চব্বিশের বিপ্লবের মত আরেক বিপ্লব ঘটাব। জুলাইয়ের গাদ্দারদেরকে আমরা মসনদ ছাড়া করব ইনশাল্লাহ।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...