Trending Now

ফৌজদারী মামলার আসামী হয়েও বহাল তবিয়তে প্রাণিসম্পদ অধিদপ্তরে, প্রাণিসম্পদ অধিদপ্তর দূর্ণীতির আখড়া

Date:

বিশেষ প্রতিনিধি

সরকারের প্রাণিসম্পদ অধিদপ্তরে লোকবল নিয়োগে প্রকাশ্যে লেনদেন হচ্ছে ঘুষ। কেনাকাটায় চলছে পুকুর চুরি, আমদানি পণ্যের নামে চলছে কমিশন ব্যানিজ্য। এখানে বোবা গরু-ছাগল, মহিষ, হাসঁ-মুরগির খাবারের জন্য বরাদ্দ অর্থ️ ভাগভাটোয়ারা করে খেয়ে ফেলেন কর্ম️কর্ত️রা। প্রতিষ্ঠানটিতে ৩ কোটি টাকার মেশিন ১৩ কোটি টাকায় কেনা হয়। ৭ টাকার কলম কেনা হয় ১৭ টাকা দিয়ে। ভূয়া বিল-ভাউচার দিয়ে প্রকল্পে ৫ কোটি টাকা আত্মসাতের ঘটনাও ধরা পড়েছে। ক্ষমতার হাত বদল হলেও থেমে নেই দুর্নী️তি আর অনিয়ম। ফ্যাস্টিট সরকারের সিন্ডিকেটের হোতারা এখনও আছেন বহাল তবিয়তে। এরমধ্যে ফৌজদারী মামলার আসামী হওয়া সত্বেও পরিচালক প্রশাসনের পদ বাগিয়ে নিয়েছেন আওয়ামী লীগের এক ফ্যাস্টিট কর্ম️কর্তা ।প্রশ্ন ওঠেছে, আসলে প্রতিষ্ঠানের দুর্নী️তিবাজ কর্ম️কর্ত️দের খুঁটির জোর কোথায়। এমন প্রশ্ন ওঠে এসেছে দুর্নী️তি দমন কমিশনের তদন্তে। দুদকের নথিপত্র ঘেটে জানা যায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক পদে দায়িত্বপালন কারী ডা.মলয় কুমার শুর বর্ত️মানে পরিচালক প্রশাসন হিসাবে দায়িত্ব পালন করছেন। এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে পরিচালক, পরিকল্পনা উইং এ দায়িত্ব পালন করেন। তখন কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্রের মেয়ের জামাই পরিচিয় দিয়ে অধিদপ্তর নিজের দখলে রাখেন। প্রকল্প পরিচালকদের কাছ থেকে কোটি কোটি টাকা আর্থি️ক সুবিধা নিয়ে কোন কিছু যাচাই বাছাই ছাড়াই প্রস্তাবিত এপিপি অনুমোদন করিয়ে দেন। যথাযথ যাচাই বাছাই না হওয়ায় ৫০ টাকার মাল ১৫০-২০০ টাকায় ক্রয় করা হয় । কোন কোন ক্ষেত্রে সরকারের আর্থি️ক বিধিবিধান অনুসরণ করা হয়নি। এতে সরকারের শত শত কোটি টাকার আর্থি️ক ক্ষতি সাধিত হয়েছে বলে অভিযোগ রয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের অধীনে বাস্তবায়িতব্য ৮টি প্যাকেজের জন্য সর্ব️মোট ১০০ শ’ ১৩ কোটি টাকার এপিপি অনুমোদন করেছেন। গরুর বাছুর ক্রয়ের জন্য ১৪ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার, ১৮ কোটি ৩০ লাখ এবং ৫১ কোটি ৬০ লাখ ৬০ হাজার টাকার তিনটি প্যাকেজ করে। একটি প্যাকেজের বাছুর কিনে বাকি দুইটিতে দেখিয়ে দেওয়া হয়েছে। উর্দ্ধ️তন কর্ত️ৃপক্ষের অনুমোদনের বাধ্যবাধকতা পরিহারের জন্য একাধিক প্যাকেজে বিভাক্তকরণ এপিপি ডা, মলয় কুমার শুর কোটি কোটি টাকা আর্থি️ক সুবিধা নিয়ে কোন প্রকার বাজার দর যাচাই বাছাই ছাড়াই পিডি কর্ত️ৃক দাখিলকৃত এপিপি পিপিআর-২০০৮ এর বিধি ১৭(১) পরিপন্থি হুবুহু এপিপি অনুমোদন করিয়ে দিয়েছেন। এ প্রকল্পে গরুর বাছুরের ক্রয়মূল্য ধরা হয়েছে ৬১ হাজার টাকা, যার বাজার মূল্য সব্বোর্চ️ ১৫ থেকে ২০ হাজার টাকা। এভাবেই হাতিয়ে নিয়েছেন টাকা। মোট ৮৪৫০টি গরুর বাছুর ক্রয়ে অতিরিক্ত ২৬ কোটি ১৯ লাখ ৫০ হাজার টাকার এপিপি অনুমোদন করা হয়েছে।পশুখাদ্য ক্রয়ে ৪৯ কোটি ৩০ লাখ ১০ হাজার টাকার খাবার ক্রয়ের অনুমোদন করা হয়। প্রিিত কেজি খাবোরের মুল্য করা হয়েছে ৫২ টাকা। অথচ একই খাবার বাজারে পাওয়া যাচ্ছে ৩৫ থেকে ৪০ টাকায়। প্রাণির খাবারে মূল্য বেশি দেখিয়ে তছরূপ কেরেছেন ১১ কোটি ৭৯ লাখ টাকা। গরুর বাছুর ক্রয়ে ২৬ কোটি ১৯ লক্ষ ৫০ হাজার টাকা এবং পশু খাদ্য ক্রয়ে ১১ কোটি ৭৯ লাখ টাকা মোট ৩৭ কোটি ৯৮ লাখ ৫০ হাজার টাকা পরিচালক ডা. মলয় কুমার ও পিডি আত্মসাত করেছে. তা দুদকের অনুসন্ধানে বেড়িয়ে এসেছে। এলডিডিপি প্রকল্পের ৫ হাজার ৩০০ কোটি টাকা কৃত্রিম প্রজনন প্রকল্পসহ ১২টি প্রকল্প হতে অনিয়মের মাধ্যমে ডা. মলয় কুমার শুর কোটি কোটি টাকা অবৈধ উপায়ে উপার্জ️ন করেছেন বলে অভিযোগ ওঠেছে । সাম্প্রতি তিনি অবৈধ উপায়ে অনিয়মের মাধ্যমে ফৌজদারী মামলার আসামী হওয়া সত্বেও পরিচালক প্রশাসনের পদ বাগিয়ে নিয়েছেন। অবৈধ সিন্ডিকেট তৈরি করে টেন্ডার,নিয়োগ, বদলী বানিজ্য করছেন। বিদেশ থেকে আমদানী করা মেডিসিন,ভ্যাকসিন,পশুখাদ্য জন্য বিপুল অংকের টাকার উৎকোচ না দিলে কোনটায় যথাসময়ে হচ্ছে না । স্বনামধন্য প্রায় ৫০টি কোম্পানী মলয় কুমার শুরকে টাকা দিতে গিয়ে ত্যাক্ত -বিরক্ত । মাসে তার এই সমস্ত খাত থেকে ১৫ থেকে ২০ কোটি টাকা অবৈধ উপায়ে আয় করে থাকেন ডা. মলয় কুমার। উপরে টাকা দিতে হয় বলে তিনি অনেকটা প্রকাশ্যেই টাকা নিয়ে থাকেন।প্রাণি সম্পদ অধিদপ্তরের সহকারি পরিচালক ডা.চন্দন জ্যোতি দাস বলেন, ডা.মলয় কুমার শুর নোয়াখালী সদর উপজেলার গুপটাংকা গ্রামের এক দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়ে কি আলাদিনের চেরাগ হাতে পেল প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্ম️কর্তা কর্ম️চারী এবং ঠিকাদারদের কাছে এটাই প্রশ্ন। অনুসন্ধানে জানা যায়, পরিচালক ডা. মলয় কুমান শুরের নিউমার্কে️টের বদরৌদ্দজা মার্কে️টের পিছনে এ-৫ ২২০০ বর্গ️ফুটের একটি এবং রায়ের বাজার হাইস্কুলের পাশে ১৬৫০ বর্গ️ফটের ২টি ফ্ল্যাট আছে। ১৫৩৮ বর্গ️ফুটের আরও ১টি ফ্লাট আছে আরকে মিশন রোড, মতিঝিল,ঢাকা । মাইজদি,নোয়াখালী সদরে ১০ কাঠা জায়গার উপর বিশাল বাড়ী। তার ছেলের জন্য ১টি এলিয়ন প্রাইভেট কার আছে। তার নামে – বেনামে ব্যাংক ও পোষ্ট অফিসে কোটি কোটি টাকা এফডিআর ও সঞ্চয়পত্র রয়েছে । যা তদন্ত করলে বের হবে। পরিচালক ডা. মলয় কুমান শুর এর অবৈধ আয়ের উৎস, তার বিরুদ্ধে তদন্ত পূর্ব️ক ব্যবস্থা গ্রহনের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্ম️কর্ত️ারা মানববন্ধনের ঘোষণা দিয়েছে।এ বিষয়ে পরিচালক ডা. মলয় কুমান শুরের মোবাইল ফোনে একাধিকবার ফোন কল করলেও তিনি রিসিভ করেননি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...