Trending Now

ইরান-ইসরায়েলকে শান্ত হতে হবে: প্রেসিডেন্ট ট্রাম্প

Date:

সংলাপ ডেস্ক

নেটো সম্মেলনে যাওয়ার আগে ডনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ও ইসরায়েল উভয় দেশই তার ঘোষিত যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে।

“আমি নিশ্চিত না, তারা এটা ইচ্ছাকৃতভাবে করেছে কি না। ইসরায়েলের আজ সকালের হামলা আমার মোটেও পছন্দ নয়। আমি এটা বন্ধ করার চেষ্টা করব।”

ইরানকে নিয়েও খুশি নন জানিয়ে তিনি বলেন, ইরান আর কখনও তার পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করতে পারবে না।

“যুদ্ধবিরতির সময়সীমা শুরু হওয়ার পর একটিমাত্র রকেট ছোঁড়া হয়েছিল এবং এখন ইসরায়েল পাল্টা হামলা চালাচ্ছে। এদের শান্ত হতে হবে।”

তিনি বলেন, “গতকাল আমি যা দেখেছি, তাতে অনেক কিছুই আমার ভালো লাগেনি।

“চুক্তি হওয়ার পরপরই ইসরায়েল হামলা চালিয়েছে, সেটা আমার একদমই ভালো লাগেনি। তাদের এমনটা করার কোনো দরকারই ছিল না।”

ট্রাম্প বলেন, “আসলে, এই দুই দেশ এতদিন ধরে, এত তীব্রভাবে যুদ্ধ করেছে যে এখন নিজেরাই জানে না ‘ওরা আসলে কী করছে’।”

সূত্র: বিবিসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ডিএমপিতে রদবদল: দুই অতিরিক্ত কমিশনারকে নতুন দায়িত্ব

বিশেষ প্রতিনিধি, দৈনিক সংলাপ: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শীর্ষ...

পূর্বধলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত: মর্যাদা ও অধিকার রক্ষার তাগিদ

​পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: ‘শিক্ষকের পাশে দাঁড়াই, পেশার মর্যাদা রক্ষা করি,...

টেকনাফ সীমান্তে বিজিবি ও এসআরবি’র যৌথ অভিযানে ৩ লাখ ৯০ হাজার ইয়াবা জব্দ, আটক ১

টেকনাফ সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এসআরবি’র যৌথ...

চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি গ্রেফতার

বিশেষ প্রতিবেদক, দৈনিক সংলাপ চাঁদাবাজি ও দখলদারির সুনির্দিষ্ট অভিযোগে...