Trending Now

ফিলিস্তিন কর্তৃপক্ষের জন্য আর্থিক সহায়তা বাড়াচ্ছে ইইউ

Date:

সংলাপ ডেস্ক

ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) জন্য আর্থিক সহায়তা বাড়াবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। আগামী তিন বছর মেয়াদে এই সহায়তার পরিমাণ হবে প্রায় ১৬০ কোটি ইউরো (১৮০ কোটি মার্কিন ডলার)।

মধ্যপ্রাচ্য বিষয়ে দায়িত্বপ্রাপ্ত ইউরোপীয় কমিশনার দাবরাভকা সুইসা বার্তা সংস্থা রয়টার্সকে এক সাক্ষাৎকারে একথা বলেছেন।

তিনি বলেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি এবং অপশাসনের অভিযোগ করে আসছেন সমালোচকরা। পিএ’র সংস্কার এবং আর্থিক সহায়তা কর্মসূচি যুগপৎভাবে চলমান থাকবে।

“আমরা চাই পিএ নিজেদের সংস্কার করুক। নাহলে তারা যথেষ্ট শক্তিশালী হবে না এবং সংলাপে অংশ নেওয়ার ক্ষেত্রে তাদের বিশ্বাসযোগ্যতাও তৈরি হবে না। কেবল আমাদের জন্য নয়, ইসরায়েলের সঙ্গে আলোচনায় যাওয়ার জন্যও তাদের পর্যাপ্ত বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা প্রয়োজন,” বলেন দাবরাভকা।

সোমবার লুক্সেমবার্গে ইইউ-র পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ মুস্তফা ও অন্যান্য কর্মকর্তাদের উচ্চ পর্যায়ের এক রাজনৈতিক সংলাপের আগে এই মন্তব্য করেছেন সুইসা।

ফিলিস্তিনিদের সবচেয়ে বড় দাতা ইইউ। এই জোটের কর্মকর্তারা আশা করছেন, গাজা যুদ্ধের অবসান ঘটলে সেখানকার দায়িত্বও একসময় পিএ নিবে। বর্তমানে পিএ পশ্চিম তীরের শাসন পরিচালনা করছে।

তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বরাবর বলে আসছেন, ফিলিস্তিন কর্তৃপক্ষের (পিএ) হাতে গাজা ছেড়ে দেওয়া হবে না।

তাছাড়া, মধ্যপ্রাচ্যে ইইউ-র দ্বিরাষ্ট্র সমাধানের লক্ষ্যও পরিহার করে আসছে ইসরায়েল। এই দ্বি-রাষ্ট্র সমাধানে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

‎​খিলক্ষেত ফুটওভার ব্রিজ হকার ও দখলমুক্ত: স্বস্তি প্রকাশ সাধারণ মানুষের

নিজস্ব প্রতিবেদক:‎​রাজধানীর ব্যস্ততম খিলক্ষেত ফুটওভার ব্রিজটি হকার ও অবৈধ...

চব্বিশের গণ-অভ্যুত্থান ও অবহেলার দায়: ১৪৭ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে, বরখাস্ত ৩১

সংলাপ রিপোর্ট । ২০২৪ সালের চব্বিশের গণ-অভ্যুত্থানে বিতর্কিত...

অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমা ২৫ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

বিশেষ প্রতিবেদক, ঢাকা: অনলাইনে ভ্যাট (মূল্য সংযোজন কর) রিটার্ন দাখিলের...

মুক্তচিন্তার প্রজ্ঞাবান ব্যক্তিত্ব জীবন্ত কিংবদন্তি  অধ্যক্ষ শহীদ খান নতুন প্রজন্মের প্রেরণা

দৈনিক সংলাপ, প্রতিবেদক। গারো পাহাড়ের সবুজ কোলঘেঁষে গড়ে ওঠা...