Trending Now

প্রশাসনের অভিজ্ঞ মুখ কেএমএইচ নজরুল ইসলামকে সরকারের বিবেচনায় নেওয়া সময়ের দাবি 

Date:

সংলাপ রিপোর্ট 

দেশপ্রেমিক, নীতিবান এবং অভিজ্ঞ আমলাদের মেধা কাজে লাগিয়ে ‘নতুন বাংলাদেশ’ বিনির্মাণে যখন যোগ্য নেতৃত্ব খুঁজছে অন্তর্বর্তীকালীন সরকার, তখন আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন সরকারের সাবেক সিনিয়র সচিব কেএমএইচ নজরুল ইসলাম। ১৯৮২ বিসিএস ব্যাচের এই দক্ষ কর্মকর্তা তার দীর্ঘ কর্মজীবনে সততা ও নিষ্ঠার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

প্রশাসনে কেএমএইচ নজরুল ইসলাম একজন অত্যন্ত নীতিবান কর্মকর্তা হিসেবে পরিচিত। ১৯৮২ সালে বিসিএস ক্যাডারে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করে তিনি সরকারের সর্বোচ্চ পদ অর্থাৎ সিনিয়র সচিব হিসেবে অবসরে যান। প্রশাসনের অন্দরমহলে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের প্রতি অবিচল এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আস্থাভাজন ও আশীর্বাদপুষ্ট ব্যক্তিত্ব হিসেবে সুপরিচিত। দেশের ক্রান্তিলগ্নে আপসহীন মনোভাবের কারণে তিনি বারবার প্রশংসিত হয়েছেন।

সদ্য তিনি রাজধানীর ঐতিহ্যবাহী ধানমন্ডি স্পোর্টিং ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন। এছাড়া তিনি বর্তমানে দৈনিক সংলাপ পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে তার এই সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে, অবসর জীবনেও তিনি মেধা ও কর্মস্পৃহা দিয়ে সমাজ ও দেশের সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন।

দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তনের পর রাষ্ট্র সংস্কারে অভিজ্ঞ ও দক্ষ প্রশাসকদের প্রয়োজনীয়তা এখন সবচেয়ে বেশি। সংশ্লিষ্ট মহলের মতে, কেএমএইচ নজরুল ইসলামের মতো দক্ষ, অভিজ্ঞ এবং দেশপ্রেমিক কর্মকর্তাকে সরকারের গুরুত্বপূর্ণ কোনো দায়িত্বে অন্তর্ভুক্ত করা এখন সময়ের দাবি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে সংস্কার আনা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে তার মতো একজন ‘৮২ ব্যাচের অভিজ্ঞ কর্মকর্তার মেধা জাতির জন্য সম্পদ হতে পারে।

সরকারি ও বেসরকারি বিভিন্ন মহল এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মনে করেন, তাকে সরকারের নীতি-নির্ধারণী পর্যায়ে রাখা হলে সেটি নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যকে আরও বেগবান করবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...