Trending Now

অগ্রণী ব্যাংকের ডিএমডি পারসোমা আলম কর্মকর্তাদের চোখে এক আস্থার প্রতীক

Date:

সংলাপ রিপোর্ট 

দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পারসোমা আলম ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের মাঝে এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছেন। রূপালী ব্যাংক থেকে অগ্রণী ব্যাংকে যোগদানের পর থেকেই তার কর্মদক্ষতা, সৌজন্যবোধ এবং ব্যাংক-বান্ধব আচরণের কারণে তিনি সর্বমহলে প্রশংসিত হচ্ছেন।

ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সাথে আলাপকালে জানা যায়, পারসোমা  যেমন চৌকস ও স্মার্ট, তেমনি তার আচার-ব্যবহার অত্যন্ত বিনয়ী ও অহংকারমুক্ত। একজন শীর্ষ পর্যায়ের নির্বাহী হওয়া সত্ত্বেও সাধারণ কর্মকর্তাদের সাথে তার সহজলভ্যতা এবং মানবিক আচরণ ব্যাংকের কর্মপরিবেশে ইতিবাচক পরিবর্তন এনেছে। কর্মকর্তাদের ভাষায়, তিনি প্রকৃত অর্থেই একজন গ্রাহক ও কর্মী-বান্ধব নির্বাহী।

উল্লেখ্য যে, এর আগে রূপালী ব্যাংক থেকে আসা কয়েকজন কর্মকর্তার নেতিবাচক ভূমিকা এবং আইটি খাতে অদক্ষতার কারণে ব্যাংক যখন ইমেজ সংকটে পড়েছিল, ঠিক সেই সময়ে পারসোমা আলমের যোগদান কর্মকর্তাদের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। অভিযোগ রয়েছে, ইতিপূর্বে আইটি বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেউ কেউ ব্যাংকের স্বার্থের চেয়ে ব্যক্তিগত লাভকে প্রাধান্য দেওয়ায় সার্ভার জটিলতা সৃষ্টি হয়েছিল, যার ফলে অনেক আমানতকারী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছিলেন।

এই কঠিন সময়ে পারসোমা আলমকে ব্যাংকটিকে নিজের মনে করে আপন করে নিয়েছেন এর কর্মীবাহিনীকে। তার দক্ষ নেতৃত্বে স্থবির হয়ে পড়া শাখাগুলো যেমন প্রাণ ফিরে পাচ্ছে, তেমনি গ্রাহক সেবার মানোন্নয়নেও তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। কর্মকর্তাদের মতে, বর্তমানে ব্যাংকিং খাতে এমন দূরদর্শী ও মানবিক নেতৃত্বের বড় অভাব।

অগ্রণী ব্যাংকের সাধারণ কর্মীরা মনে করেন, পারসোমা আলমের মতো যোগ্য ও দক্ষ নির্বাহী যদি ভবিষ্যতে কোনো ব্যাংকের শীর্ষ নেতৃত্বে আসেন, তবে সেই প্রতিষ্ঠান কেবল ব্যবসায়িক সফলতাই পাবে না, বরং সেখানে গড়ে উঠবে একটি আদর্শ ও সুন্দর কর্মপরিবেশ। তার সামগ্রিক সফলতা ও সুস্বাস্থ্য কামনা করছেন ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...