Trending Now

পেশাদারিত্ব ও নিষ্ঠার অনন্য উদাহরণ ; সুবিধা বঞ্চিত পুলিশের অতিরিক্ত ডিআইজি তোফায়েল আহাম্মদ

Date:

বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ পুলিশের ২০তম বিসিএস ব্যাচের মেধাবী ও চৌকস কর্মকর্তা তোফায়েল আহাম্মদ (বিপি নং-৭১০১০০৭৯০৩)। বর্তমানে পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি হিসেবে কর্মরত ।তাঁর দীর্ঘ দুই দশকেরও বেশি সময়ের কর্মজীবন পর্যালোচনা করলে দেখা যায়, প্রতিকূল পরিস্থিতি এবং পারিবারিক রাজনৈতিক প্রেক্ষাপটের চ্যালেঞ্জ সত্ত্বেও তিনি তাঁর পেশাদারিত্বের জায়গা থেকে বিচ্যুত হননি।
কর্মজীবনের শুরুতে কুমিল্লা জেলায় এএসপি (হেডকোয়ার্টার) এবং মুরাদনগর সার্কেলে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তিনি। পেশাগত উৎকর্ষ সাধনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনেও অংশগ্রহণ করেন এবং দেশের জন্য গৌরব বয়ে আনেন। মিশন থেকে ফিরে নোয়াখালীর বেগমগঞ্জ এবং ঠাকুরগাঁও সার্কেলে তাঁর সাহসী ভূমিকা স্থানীয় জনগণের প্রশংসা কুড়ায়। এছাড়া সাতক্ষীরা জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবেও তিনি সফলতার সাক্ষর রাখেন।আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর পরই ২০০৯ সালে তাকে এপিবিএন এ বদলী করা হয়।
২০১৩ সালে মৌলভীবাজার জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়ার পর তাঁর পারিবারিক রাজনৈতিক পরিচয়ের কারণে (শ্বশুর মরহুম আব্দুর রহমান ও চাচা ওহাব আকন্দ বিএনপির রাজনীতি করার কারণে)পেশাগত জীবনে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে হয়। রাজনৈতিক কারণে তাকে দ্রুতই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ডিসি (রায়ট) এবং পরবর্তীতে পুনরায় (২০১৭সালে)এপিবিএন (APBn)-এ বদলি করা হয়। তবে পোস্টিং যেখানেই হোক না কেন, তোফায়েল আহাম্মদ সবসময়ই রাষ্ট্রের অর্পিত দায়িত্বকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। দীর্ঘ ৭ বছর এপিবিএন-এ কর্মরত থাকাকালীন তিনি তাঁর প্রশাসনিক দক্ষতার প্রমাণ দিয়েছেন।
পারিবারিকভাবে তোফায়েল আহাম্মদ একটি সম্ভ্রান্ত ও ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারের সদস্য। তাঁর শ্বশুর মরহুম আব্দুর রহমান ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার ধর্ম ও গণপূর্ত মন্ত্রী। তার স্ত্রীর বোন মরহুম এডভোকেট খালেদা পান্না দুই দুই বারের বিএনপির এমপি ছিলেন।তাঁর চাচা ওহাব আকন্দও বর্তমানে ময়মনসিংহ থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য। পরিবারের সদস্যদের ভিন্ন রাজনৈতিক (আওয়ামীলীগ সময়ে)আদর্শ থাকা সত্ত্বেও তোফায়েল আহাম্মদ নিজে একজন অরাজনৈতিক ও খাঁটি পেশাদার সরকারি কর্মকর্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
২০২৩ সালের শেষের দিকে গুরুতর অসুস্থতা কাটিয়ে উঠে বর্তমানে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত ডিআইজি হিসাবে কর্মরত ।তাঁর দীর্ঘ ও বিচিত্র এই কর্মজীবন তরুণ পুলিশ কর্মকর্তাদের জন্য এক অনুপ্রেরণার নাম, যা প্রমাণ করে যে নিষ্ঠা ও সততা থাকলে যে কোনো প্রতিকূলতা জয় করে দেশসেবা করা সম্ভব।
সহকর্মীদের মতে, তোফায়েল আহাম্মদ একজন নিরহংকার, কর্মঠ এবং দেশ প্রেমিক কর্মকর্তা হিসেবে পুলিশ বাহিনীতে সমাদৃত।এ বিষয়ে জানতে চাইলে , পুলিশের একজন উর্ধতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রতিবেদক কে জানান, তোফায়েল সাব একজন ভালো পুলিশ অফিসার তিনি পদোন্নতি পেয়ে সরকারের এ সময়েও ডিআইজি হন নাই এটা দুঃখ জনক ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...