Trending Now

পরিকল্পনামন্ত্রী ; শেখ হাসিনার বিকল্প নেই

Date:

সংলাপ প্রতিবেদক: দেশে এই মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, সরকারের ত্রুটি-বিচ্যুতি আছে। তবে শেখ হাসিনার কোনো বিকল্প নেই। অন্য কেউ দায়িত্ব নিলে দেশ পরিচালনা করতে পারবে না।

মঙ্গলবার সকালে রাজধানীর গুলশানে একটি হোটেলে ‘জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও জমির অধিকার’ শীর্ষক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। পরিকল্পনামন্ত্রী বলেন, ব্রিটিশরা জমির এক অদ্ভুত বৈষম্যমূলক বণ্টন চালু করে যায়, যা পরে কোনো সরকারই সংস্কারের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সংস্কারে বিশ্বাস করে। শুধু ভূমি আইন নয় বরং অনেক ক্ষেত্রেই সংস্কার করা হয়েছে। যার উদ্যোগ আগে কেউ নেয়নি।

মন্ত্রী আরও বলেন, ভূমির মালিকানা নিয়ে হাজার বছর ধরে যে অন্যায় ঘটছে তা এখনো বন্ধ করা যায়নি। তিনি বলেন, বর্তমান সরকার ভূমি আইন সংস্কার ও ডিজিটাল পদ্ধতি চালু করলেও তা জমির বিরোধ নিষ্পত্তি পুরোপুরি সহজ করতে পারেনি। ভূমি অধিকার সংক্রান্ত আঞ্চলিক সেমিনারে বক্তারা বলেন, ভূমিতে ন্যায্য মালিকানা প্রতিষ্ঠায় কোনো সরকারই কার্যকর উদ্যোগ নেয়নি।

জলবায়ু পরিবর্তনের কারণে ভূমির মালিকানা নিয়ে আরও সংকট তৈরি হচ্ছে। প্রকৃত কৃষকদের কাছে জমির মালিকানা দিতে সরকারি উদ্যোগেরও তাগিদ দেন বক্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

খুলনার দিঘলিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত।

মোঃ শহিদুল ইসলাম দিঘলিয়া খুলনাঃ-  দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি)...

এমপি মানসুরা আলমের উদ্যোগে প্রায় ১০ লাখ টাকা বিতরণ

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনা সদর, দুর্গাপুর ও পূর্বধলা উপজেলার...

পূর্বধলায় বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী মেলা অনুষ্ঠিত, হিরণপুর উচ্চ বিদ্যালয় প্রথম

​মোঃ নুর উদ্দিন মন্ডল দুলাল, নেত্রকোনা।  “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে...

ডিমলায় বিদ্যুৎস্পৃষ্টে কৃষক নিহত।

আব্দুর রহিম রিয়াদ,ডিমলা(নীলফামারী)প্রতিনিধি।। নীলফামারীর ডিমলায় সেচ পাম্পের সংযোগ দিতে গিয়ে...