Trending Now

নেত্রকোনার কেন্দুয়ায় বিস্ফোরক আইনে মামলা

Date:

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি : নেত্রকোনার কেন্দুয়ায় বিস্ফোরক আইনে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

(২০ নভেম্বর) নেত্রকোনার কেন্দুয়ায় বিস্ফোরক আইনে ৬০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। রাতে মোঃ জামাল উদ্দিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলা নং ১৬।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৬ সালের ৩০ মে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক শোক র‍্যালি বের করা হলে কেন্দুয়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এবং কেন্দুয়া জয়হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয় সংলগ্ন বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে পৌঁছলে আওয়ামী লীগের কিছু সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। প্রাণ বাঁচাতে বিএনপির নেতা-কর্মীরা কার্যালয়ে আশ্রয় নিলে আওয়ামী লীগের কর্মীরা গেইট ভেঙে ভেতরে প্রবেশ করে ৮টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক ছড়ায়। অতর্কিতে এই হামলায় ব্যাপক ভাঙচুর এবং প্রায় ১৬ লাখ টাকার ক্ষতি করে।

এজাহারে আরও বলা হয়েছে,, সেসময় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালীকে এক সন্ত্রাসী জামার কলার ধরে মাথায় পিস্তল ঠেকিয়ে অশ্লীল ভাষায় গালিগালাজ করে এবং তাকে হত্যার হুমকি দেয়। ওই ঘটনার পর তৎকালীন পরিস্থিতির কারণে আইনি পদক্ষেপ নেওয়া সম্ভব হয়নি, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় মামলা করা হয়েছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মামলার সত্যতা নিশ্চিত করে তিনি জানান, মামলাটি বিস্ফোরক আইনে করা হয়েছে এবং তদন্তের দায়িত্ব এসআই মাহমুদুল হাসানকে দেওয়া হয়েছে, আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...