Trending Now

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় মৃত্যু বেড়ে ১৭০

Date:

ডেস্ক রিপোর্ট : পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়াতে দুই সপ্তাহ ধরে চলা বন্যায় এখন পর্যন্ত ১৭০ জন নিহত হয়েছেন। এ ছাড়া বাস্তুচ্যুত হয়েছেন দুই লাখের বেশি মানুষ। নাইজেরিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার বরাতে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন।

দেশটির ফ্লাড ন্যাশনাল ইমার্জেন্সি অপারেশন সেন্টারের (এনইওসি) সর্বশেষ তথ্য অনুসারে, চলমান বন্যায় নাইজেরিয়ায় অন্তত ১৭০ জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে প্রায় ২ হাজার জন। এ ছাড়া বন্যায় ২ লাখ ৫ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

নাইজেরিয়ার উত্তরাঞ্চলের আটটি প্রদেশে এই বন্যা সবচেয়ে বেশি আঘাত হেনেছে। আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী, আগামী মাসেও বৃষ্টি অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

বন্যায় কয়েক হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে দেশটিতে চলতি বছর খাদ্য সংকট দেখা দিতে পারে বলে আশঙ্কা করেছে।

কয়েকটি অঞ্চলে এখনও বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে।ফলে শিগগিরই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা নেই বলে মনে করা হচ্ছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

শেরেবাংলা নগরে ১৭ বছরের কিশোরী নিখোঁজ, সন্তানের অপেক্ষায় কান্নায় ভেঙে পড়েছেন বাবা-মা

​নিজস্ব প্রতিবেদক | ঢাকা ​রাজধানীর শেরেবাংলা নগর থানার আগারগাঁও এলাকা...

কক্সবাজারে বিজিবি’র অভিযানে ১ লক্ষ ৫০ হাজার পিস ইয়াবাসহ একজন মাদক কারবারী আটক

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি)...

গাওকান্দিয়া ইউনিয়নকে  মডেল ইউনিয়ন গড়ার ঘোষণা  চেয়ারম্যান প্রার্থী  এম এ সালাম দিশারীর

‎​নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: ‎নেত্রকোনার দূর্গাপুর  উপজেলার ৭নং গাওকান্দিয়া ইউনিয়নের সাবেক...

ঘুরে দাড়াচ্ছে অগ্রনী ব্যাংক

বিশেষ প্রতিবেদক: দেশের অর্থনীতিকে সচল ও গতিশীল রাখতে বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা...